সাইবার জালিয়াতির পর প্রথম ঘণ্টাই ‘গোল্ডেন আওয়ার’। কী করতে হবে এই সময়ের মধ্যে, স্পষ্ট জানিয়ে দিলেন কলকাতার নয়া পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার। হেল্পলাইন চালু করে নগরপাল জানিয়েছেন, কলকাতা পুলিশের আওতাভুক্ত নাগরিকদের জন্য চালু হওয়া টোল-ফ্রি নম্বরটি হল ১৮০০-৩৪৫০০৬৬। এই নম্বরে দিনরাত যেকোনও সময় ফোন করে সাইবার অপরাধ সংক্রান্ত সাহায্য চাওয়া যাবে। এই নয়া ব্যবস্থার নাম রাখা হয়েছে, 'ডিজিটাল প্রহরী'