মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অবসরের দাবিতে টানা আন্দোলন-বিক্ষোভ চলছে। সরকার বিরোধী আন্দোলনে বিরোধীদের নেতৃত্ব দিচ্ছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কলকাতার সল্টলেকে এবার তাঁর ছবি দেওয়া পোস্টার পড়ল। ঘুমন্ত রাহুলের পোস্টার চোখে পড়ল। কে বা কারা ওই পোস্টার সাঁটিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে তাতে লেখা হয়েছে, 'দেশের নেতা কি এমনই হওয়া উচিত?' অভিযোগ, স্থানীয় বিজেপি নেতৃত্বই ওই পোস্টার লাগিয়েছে। অন্যদিকে ওই পোস্টার নিয়ে কংগ্রেস নেতা সুমন রায়চৌধুরীর বক্তব্য, 'একটা মানুষ প্রতিদিন আন্দোলনের মধ্যে দিয়ে এগোচ্ছেন। সংসদে কোনও একসময় চোখ লেগে যেতেই পারে। এই ধরনের পোস্টার কুত্সিত রুচির পরিচয়। পোস্টার বানিয়ে লাগিয়ে দেওয়ার অনেক মেটেরিয়াল কংগ্রেসের কাছেও রয়েছে। সেগুলি লাগাতে শুরু করলে, বিজেপি কিন্তু কুল কিনারা পাবে না!'