সবুজ সাথীর নাম বদলে হয়েছে ‘সারথি’। সেই নতুন নাম ও লোগো নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে চালু হওয়া এই প্রকল্পে বহু পড়ুয়া উপকৃত হয়েছে। কেন নাম বদল, তা নিয়েই বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন কুণাল।