এবার থেকে স্কুলের মিড ডে মিলে আর ডিম নয়। বদলে প্রোটিনযুক্ত নিরামিষ খাবার দেওয়া হবে বলে জানাল ইসকন। ডিমের বদলে কী কী পাওয়া যাবে? নিরামিষ খাবারে প্রোটিন কম পড়বে না বলে গ্যারান্টি দিলেন ইসকনের কলকাতা ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। তিনি বলেন, 'ডিমের বদলে রাজমা, পনির, সোয়াবিন দেওয়া হবে।' ৫ স্টার কিচেনে হবে রান্না। কীরকম সেই কিচেন? কতজন বাচ্চার রান্না হবে প্রতিদিন? জেনে নিন তাঁর মুখ থেকেই।