রাজ্যে চালু হতে চলেছে ওয়াটার ট্যাক্সি। সড়ক পথের চাপ কমাতে,যানজট এড়াতে প্রথমে ২ রুটে এই পরিষেবা শুরু হবে। একটি ব্যারাকপুর থেকে বাবুঘাট এবং অপরটি বাবুঘাট থেকে মেটিয়াবুরুজ পর্যন্ত। সঙ্গে দূরপাল্লার ভেসেল চালানোর কথাও ঘোষণা করেছেন রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং। কোন কোন এলাকা দিয়ে এই ওয়াটার ট্যাক্সি যাবে তা-ও জানিয়েছেন মন্ত্রী।