Advertisement

Curd in Monsoon: বর্ষায় টকদই খেলে শরীরে যা হয়, কল্পনাও করতে পারবেন না

শেষ পাতে ডেজার্ট হিসেবে অনেকেই দই রাখেন। বিশেষ করে, নিয়ম করে অনেকেই রোজ টক দই খান। পুষ্টিবিদদের মতে, টক দই আমাদের শরীরের জন্য খুবই উপকারী। নিয়মিত টক দই খেলে নানা উপকার পাওয়া যায়। তবে বর্ষার মরশুমে টক দই খেলে শরীরে নানা খারাপ প্রভাব পড়তে পারে।

প্রতীকী চিত্র।প্রতীকী চিত্র।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 12 Jul 2025,
  • अपडेटेड 4:07 PM IST
  • শেষ পাতে ডেজার্ট হিসেবে অনেকেই দই রাখেন।
  • নিয়ম করে অনেকেই রোজ টক দই খান।
  • বর্ষার মরশুমে টক দই খেলে শরীরে নানা খারাপ প্রভাব পড়তে পারে।

শেষ পাতে ডেজার্ট হিসেবে অনেকেই দই রাখেন। বিশেষ করে, নিয়ম করে অনেকেই রোজ টক দই খান। পুষ্টিবিদদের মতে, টক দই আমাদের শরীরের জন্য খুবই উপকারী। নিয়মিত টক দই খেলে নানা উপকার পাওয়া যায়। তবে বর্ষার মরশুমে টক দই খেলে শরীরে নানা খারাপ প্রভাব পড়তে পারে।

বর্ষায় টক দই খেলে কী হয়

* বিশেষজ্ঞদের মতে, টক দইয়ের ফারমেন্টেড এনজাইম খাবার হজমের জন্য কার্যকরী। কিন্তু বর্ষার সময়ে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকার ফলে দইয়ের এনজাইম হতে অনেক সময় লাগে। ফলে বর্ষায় টক দই খেলে বদহজমের সমস্যা হতে পারে। 

* বিশেষজ্ঞদের মতে, যাঁদের অ্যাসিডিটি, গ্যাস-অম্বলের ধাত রয়েছে, তাঁদের বর্ষার সময় টক দই খাওয়া ঠিক নয়। 

* বর্ষায় তাপমাত্রা কমে যায়। ফলে এই সময় টক দই খেলে সর্দি-কাশি, গলা ব্যথার সমস্যা হতে পারে। 

* বর্ষায় জলবাহিত রোগের প্রকোপ বাড়ে। তাই এই সময় দোকানের কেনা টক দই না খাওয়াই ভাল। 

এবার জেনে নিন, টক দই খেলে কীভাবে খাবেন...

* বিশেষজ্ঞদের মতে, দিনে দুটি খাবারের মধ্যে টক দই খান। তা হলে সুস্থ থাকবে শরীর।

* রাতে কখনওই টক দই খাবেন না। রাতে টক দই খেলে শরীর খারাপ হতে পারে। 

* কোনও ফলের সঙ্গে টক দই খাবেন না। এতে অ্যাসিডিটি হতে পারে। 

* খালি পেটে টক দই খাবেন না। এতে গ্যাস-অম্বল হতে পারে। অনকেই সকালে টক দই খান। এটা ঠিক নয়। 
 

Read more!
Advertisement
Advertisement