
সারাদিনের ক্লান্তির কারণে আমাদের মুখের সতেজতাও কোথাও হারিয়ে যায়। এটা নুতন কোনও ব্য়াপার নয়। আর এই অবস্থায় কোথাও বাইরে যেতে হলে বিবর্ণ মুখ নিয়ে যেতেও ভাল লাগে না। তবে আপনার আতঙ্কিত হওয়ার দরকার নেই।
এখানে এমন কিছু টিপস দেওয়া হল, যা ব্যবহার করে আপনার মুখের হারানো সতেজতা ফিরে আসবে মিনিটের মধ্যে। বাড়িতে বসেই সে কাজ করা যাবে। সময়ও লাগবে খুব কম। ঘরে থাকা সামান্য কয়েকটা জিনিস সে কাজ সেরে ফেলতে পারে।
১. বরফ
অফিস থেকে আসার সঙ্গে সঙ্গেই যদি আবার কোথাও যেতে হয়, তাহলে অবশ্যই চাইবেন মুখ যেন নিষ্প্রাণ না হয়ে থাকে। মুখকে সতেজ করতে, ফ্রিজার থেকে কয়েকটা বরফের টুকরো বের করে নিন। এটি জলে রাখুন এবং এটি গলতে দিন। বরফ সম্পূর্ণ গলে গেলে এবং জল খুব ঠান্ডা হলে একই জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এতে আপনার মুখ সতেজ দেখাবে।
২. দুধ
ফ্রিজে রাখা দুধও মুখে আনতে পারে নতুন আভা। কিছু দুধ বের করে তাতে একটি তুলোর বল ডুবিয়ে পুরো মুখ মুছে নিন। এরপর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। আপনি দেখতে পাবেন যে আপনার মুখ উজ্জ্বল। তা দেখে চমকে উঠতে পারেন।
আরও পড়ুন: শিলিগুড়িতে গৌতম দেব মেয়র, জানিয়ে দিলেন মমতা
৩. গোলাপ জল
আপনি চাইলে দুধের পরিবর্তে গোলাপ জলও ব্যবহার করতে পারেন। এতে থাকা উপাদান মুখের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনতে খুব সহায়ক।
৪. গ্রিন টি
গ্রিন টি ব্যবহারেও মুখকে সতেজ দেখায়। গ্রিন টি প্যাকেট জলে কিছুক্ষণ রেখে দিন। পরে এই জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। কিছুক্ষণের মধ্যেই মুখের সমস্ত ক্লান্তি দূর হয়ে ফ্রেশ দেখাবে।