
রঙের উৎসবে কম বেশি সামিল হন সকলেই। আর এই বিশেষ দিন উপলক্ষে বিভিন্ন জায়গায় পুজোও হয়। বাঙালিরা প্রধানত বসন্ত উৎসব বা দোলযাত্রা পালন করেন। হোলি অবাঙালিদের উৎসব হলেও বর্তমানে সবটাই মিলেমিশে গেছে। আসলে উৎসবের আমেজে গা ভাসানোটাই আসল।
হোলিতে রাধা-কৃষ্ণের পুজো করা হয় বিশেষত। শোনা যায়, দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির নিয়ে রাধিকা ও অন্যান্য গোপীনীদের সঙ্গে রং খেলায় মেতেছিলেন। দোল উপলক্ষে শ্রীকৃষ্ণের জন্মভূমি হিসেবে পরিচিত মথুরা ও রাধার জন্মস্থান বৃন্দাবনে প্রায় ১৬ দিন ধরে বিশেষ উৎসব পালিত হয়।
সাধারণত ফাল্গুন মাসেই হয় দোল উৎসব। আর দোলের ঠিক পরের দিন আগামী ২৯ মার্চ পালিত হবে হোলি। যদিও অন্যান্য অনেক উৎসবের মতো এবার হোলির আনন্দ কিছুটা ভাঁটা পড়েছে করোনা অতিমারীর জন্য। তাই ঘরোয়া ভাবেই বেশীরভাগ মানুষেরা এই বছর কাটাবেন হোলি। কিন্তু শুভেচ্ছা বার্তা দেওয়া তো এই ইন্টারনেটের যুগে আটকে থাকে না। তাই দেখে নিন দোলযাত্রা বা বসন্ত উৎসবে নিজের ওয়াটস অ্যাপ, ফেসবুক, ইন্সটাগ্রাম কিংবা অন্যান্য সোস্যাল মিডিয়া অ্যাকাউন্টে কী ভার্চুয়াল বার্তা দিতে পারেন আপনি।
হোলির ভার্চুয়াল মেসেজ ও স্ট্যাটাস
* রঙের এই উৎসবে আপনার জীবন রঙে ভরে উঠুক। হ্যাপি হোলি!
* আপনার হোলির অনেক শুভেচ্ছা! আগামী দিনগুলি রঙিন কাটুক।
* বছরের সেরা সময় এসে গেছে! সমস্ত সুন্দর রঙে ভরে উঠুক তোমার জীবন। হোলি ভাল কাটুক এই কামনা করি।
* হোলি শুধু একটা দিনের উদযাপন নয়। এটি প্রেম, আবেগ এবং রঙে পূর্ণ এক ঋতু। শুভ হোলি!
* হোলির সম্পূর্ণ দিনটি উপভোগ করুন। আপনার ও আপনার পরিবারের জন্য হোলির শুভেচ্ছা রইল।
* আগামী বছরটি সমৃদ্ধ এবং সুখে ভরা হোক থাকুক এবং প্রতিদিন হোলির মতোই রঙিন হোক। হোলি মোবারক!
* রং বরসে! হোলির শুভেচ্ছা সকলকে।
হোলির আগে হোলিকা দহন রীতির মাধ্যমে মনে করা হয় যে মনের সব লোভ, হিংসা, পাপ ও সমস্ত নেতিবাচক শক্তি আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। রকমারি রঙ বার্তা বহন করে জীবনের অনেক আনন্দ ও পজিটিভিটির। আজতক বাংলার তরফ থেকেও সকলকে অনেক শুভেচ্ছা। আনন্দে কাটুক সকলের হোলি।