
শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হল লিভার। আর এটাকে ঠিকঠাক রাখার দায়িত্ব সম্পূর্ণরূপে আমাদের দায়িত্ব। শরীর সুস্থ রাখার জন্য লিভার সুস্থ রাখাটা খুবই জরুরি। অধিকাংশ ক্ষেত্রেই লিভার খারাপ হয় কিছু বদ অভ্যাসের কারণে। বর্তমানে অনেকেই এখন খুব অল্প বয়সে লিভারের রোগে আক্রান্ত হন। লিভার নষ্ট হওয়ার পেছনে রয়েছে- অনিয়মিত জীবনযাপন এবং খারাপ খাদ্যাভ্যাস। আজ আমরা এমন কয়েকটি খাবার নিয়ে আলোচনা করব, যেগুলি খেলে লিভারে খারাপ প্রভাব পড়তে পারে।
অতিরিক্ত চিনি বা মিষ্টি খাবেন না
আপনি যদি অতিরিক্ত পরিমাণে চিনি খান বা মিষ্টি জিনিস অতিরিক্ত খান তবে এখনই সাবধান হওয়া উচিত। কারণ, অতিরিক্ত চিনি খাওয়ার ফলে লিভার চিনিকে চর্বিতে রূপান্তরিত করতে পারে। এই চর্বি লিভার-সহ আপনার শরীরের বিভিন্ন অংশে জমা হতে পারে। তাতে আপনার ফ্যাটি লিভারের সমস্যা হতে পারে।
আরও পড়ুন: চা না কফি, গরমে ভুলেও খাবেন না কোন পানীয়?
নরম পানীয় বা সোডা নয়
সোডা এবং কোলার মতো পানীয় থেকেও দূরে থাকা উচিত। কারণ, এগুলি পান করলে লিভারের ক্ষতি হতে পারে এবং আরও অনেক শারীরিক সমস্যা দেখা দিতে পারে। এসব পানীয়তে চিনির পরিমাণ বেশি থাকে। যা স্থূলতা এবং শরীরের চর্বি বাড়াতে পারে।
বেশি নুন খাওয়া ত্যাগ করুন
অত্যধিক লবণ আপনার লিভারের ক্ষতি করতে পারে। বেশি নুন খাওয়ার ফলে শরীরে জল থাকে, যা আপনার শরীরের জন্য ভাল নয়। প্যাকেটজাত খাবার যেমন- নোনতা বিস্কুট, চিপস, স্ন্যাকস ইত্যাদি এড়িয়ে চলা উচিত। কারণ, এতে স্যাচুরেটেড ফ্যাট এবং সোডিয়াম বেশি থাকে। এগুলি ফ্যাটি লিভার এবং স্থূলতার কারণ হতে পারে।
রেড মিট থেকে দূরে থাকুন
রেড মিটও লিভারের ক্ষতি করতে পারে। এটি হজম করা লিভারের পক্ষে কষ্টকর। কারণ, রেড মিটে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে এবং এত বেশি পরিমাণ প্রোটিন ভেঙে ফেলা লিভারের জন্য জটিল কাজ। অতিরিক্ত রেড মিট খেলে লিভারের রোগ হতে পারে।
ময়দা খাবেন না
সাদা ময়দা দিয়ে তৈরি খাবারের আইটেম যেমন পিৎজা, রুটি এবং পাস্তা আপনার লিভারের ক্ষতি করতে পারে। এছাড়াও চর্বিযুক্ত খাবার আপনার লিভারের জন্য সমস্যাবহুল হতে পারে।
মদ্যপান না করাই শ্রেয়
এছাড়া মদ্যপানে তো লিভারের সমস্যা হয়ই। বেশি মদ্যপান করলে অ্যালকহলিক ফ্যাটি লিভার হতে পারে।