Advertisement

Right Time To Wake Up: সকালে ঘুম থেকে ওঠার সঠিক সময় ঠিক কটা? কী বলছে শাস্ত্র

বাড়ির বড়রা সবসময়ই সকালে ওঠার পরামর্শ দিয়ে থাকেন। কারণ সকালে আপনার মাথা দ্রুত চলে, আপনার শরীর ফিট থাকে। কিন্তু আপনি কী জানেন সকালবেলা ঠিক কোন সময়ে আপনার ওঠা উচিত। স্বাস্থ্য বিশেষজ্ঞরা এ বিষয়ে সঠিক সময়ের উল্লেখ করেছেন।

সকালে ঘুম থেকে ওঠার সঠিক নিয়মসকালে ঘুম থেকে ওঠার সঠিক নিয়ম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Mar 2023,
  • अपडेटेड 10:15 PM IST
  • বাড়ির বড়রা সবসময়ই সকালে ওঠার পরামর্শ দিয়ে থাকেন।
  • কারণ সকালে আপনার মাথা দ্রুত চলে, আপনার শরীর ফিট থাকে।
  • কিন্তু আপনি কী জানেন সকালবেলা ঠিক কোন সময়ে আপনার ওঠা উচিত।

বাড়ির বড়রা সবসময়ই সকালে ওঠার পরামর্শ দিয়ে থাকেন। কারণ সকালে আপনার মাথা দ্রুত চলে, আপনার শরীর ফিট থাকে। কিন্তু আপনি কী জানেন সকালবেলা ঠিক কোন সময়ে আপনার ওঠা উচিত। স্বাস্থ্য বিশেষজ্ঞরা এ বিষয়ে সঠিক সময়ের উল্লেখ করেছেন। 

ব্রহ্ম মুহূর্তে ওঠা
ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা সবচেয়ে ভালো সময়। ব্রহ্ম মুহূর্ত ৪৮ মিনিটের একটা শুভ সময় পর্যন্ত থাক যা সূর্যোদয়ের ১ ঘণ্টা ৩৬ মিনিট আগে থেকে শুরু হয়। এই সময়ে উঠলে আপনার ধ্যান ও আত্মনিরিক্ষণ, স্মৃতি ও একাগ্রতা আরও ভালো হয়। মানসিকভাবে আপনার ফোকাস বাড়ে। এই সময় অ্যাধাত্মিক বই পড়তে পারেন অথবা কিু শরীরচর্চা করতে পারেন। ব্রহ্ম মুহূর্ত থেকে সূর্যোদয়ের মধ্যে ওঠাকে সবচেয়ে ভালো সময় মনে করা হয়। সূর্যদেবের আগে ওঠা ভালো বলে মনে করা হয়। যদি আগে উঠতে না পারেন তবে সূর্যোদয়ের সঙ্গে উঠে পড়ুন। 

ঘুমোতে যাওয়ার আগে মনের ওপর অতিরিক্ত চাপ দেবেন না
ঘুমোতে যাওয়ার আগে পরদিন সকালে তাড়াতাড়ি উঠতে হবে বলে মনের ওপর অতিরিক্ত চাপ দেবেন না। বারবার যদি ভাবেন কাল সকালে তাড়াতাড়ি উঠতে হবে, কাল সকালে তাড়াতাড়ি উঠতে হবে তাহলে ঘুমে ব্যাঘাত ঘটবে। ঘুমোতে দেরি হবে, আর পরদিন তাড়াতাড়ি ওঠার আপনার সব প্ল্যান ভেস্তে যাবে।পাবে।

ঘরে সূর্যের আলো আসার ব্যবস্থা রাখুন
সকালে যেন ঠিকমত সূর্যের আলো বা রোদ এসে পড়ে। ঘর যত অন্ধকার রাখবেন, ঘুম থেকে উঠতে তত দেরি হবে।  

   

Read more!
Advertisement
Advertisement