ইস্টবেঙ্গলের প্রথম আইএসএল ট্রফি জয়ের সেলিব্রেশনে সামিল আট থেক আশি সকলেই। সুদূর বসিরহাট থেকে সেলিব্রেশনের সাক্ষী থাকতে যেমন ক্লাব তাঁবুতে চলে এসেছেন ৭৭ বছরের কল্পনা চক্রবর্তী, তেমনই সামিল হয়েছে ছোট্ট শিশুও। দুধের শিশুকে লাল-হলুদ জার্সি পরিয়ে মাঠে নিয়ে এসেছেন তাঁর বাবা। সব মিলিয়ে ইস্টবেঙ্গলের সেলিব্রেশনে মিলে মিশে একাকার সকলেই।