Advertisement

ATK Mohun Bagan: পল পোগবার দাদা মোহনবাগানে, ফ্লোরেন্তিনকে সই করিয়ে মরশুমের সেরা চমক সবুজ-মেরুনের

পোগবার মত বড় ক্লাবে খেলার অভিজ্ঞতা না থাকলেও ইউরোপে দীর্ঘদিন ধরেই সাফল্যের সঙ্গে ফুটবল খেলছেন ফ্লোরেন্তিন। ৩২ বছর বয়সী এই ফুটবলার স্পেনের ক্লাব সেল্টা ভিগোর অ্যাকাডেমির হয়ে নিজের কেরিয়ার শুরু করেন। এরপর সেই ক্লাবের হয়েই সিনিয়র দলে খেলেছেন তিনি। এরপরে ফ্লান্সের ক্লাব সা এতিয়েনের হয়ে খেলেছেন ফ্লোরেন্তিন। তারপর তুরস্কে চলে যান ফ্লোরেন্তিন। সেখান থেকে আমেরিকায় যান মেজর লিগ সকারে খেলতে। গত দুই মরশুম স্পেনের ক্লাব শেসাক্স মবেলিয়ার্ড-এর হয়ে খেলছিলেন ফ্লোরেন্তিন।

ফ্লোরেন্তিন পোগবার সঙ্গে পল পোগবা ছবি- টুইটার ফ্লোরেন্তিন পোগবার সঙ্গে পল পোগবা ছবি- টুইটার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Jun 2022,
  • अपडेटेड 1:28 PM IST
  • বিরাট চমক দিল এটিকে মোহনবাগান
  • সই করলেন পল পোগবার ভাই

ট্রান্সফার মার্কেটে ফের বিরাট চমক দিল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। পল পোগবার (Paul Pogba) ভাই ফ্লোরেন্তিন পোগবার সঙ্গে আগামী মরশুমের জন্য চুক্তি করে ফেলল তারা। ফ্লোরেন্তিনের ক্লাব শেসাক্স মবেলিয়ার্ড টুইট করে এই খবর জানিয়েছে। ভাইকে শুভেচ্ছা জানিয়েছেন পোগবাও। তবে এটিকে মোহনবাগানের পক্ষ থেকে এই ব্যাপারে কিছুই এখনও জানান হয়নি। জানা গিয়েছে দুই বছরের চুক্তিতে ফ্লোরেন্তিন সবুজ-মেরুন ক্লাবে যোগ দিচ্ছেন।

পোগবার মত বড় ক্লাবে খেলার অভিজ্ঞতা না থাকলেও ইউরোপে দীর্ঘদিন ধরেই সাফল্যের সঙ্গে ফুটবল খেলছেন ফ্লোরেন্তিন। ৩২ বছর বয়সী এই ফুটবলার স্পেনের ক্লাব সেল্টা ভিগোর অ্যাকাডেমির হয়ে নিজের কেরিয়ার শুরু করেন। এরপর সেই ক্লাবের হয়েই সিনিয়র দলে খেলেছেন তিনি। এরপরে ফ্লান্সের ক্লাব সা এতিয়েনের হয়ে খেলেছেন ফ্লোরেন্তিন। তারপর তুরস্কে চলে যান ফ্লোরেন্তিন। সেখান থেকে আমেরিকায় যান মেজর লিগ সকারে খেলতে। গত দুই মরশুম স্পেনের ক্লাব শেসাক্স মবেলিয়ার্ড-এর হয়ে খেলছিলেন ফ্লোরেন্তিন।

ফ্রান্সের অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলেছিলেন ফ্লোরেন্তিন। তবে এখন গিনির সিনিয়র দলে খেলেন তিনি। ২০১৩ সাল থেকেই আফ্রিকার এই দেশের হয়ে খেলতে দেখা গিয়েছে তাঁকে। মাঝে কিছু দিনের জন্য গিনির সিনিয়র দল থেকে বাদ পড়েছিলেন তিনি। তবে ফের ফিরে আসেন দলে। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ও আফ্রিকান নেশনস কাপে দেশের হয়ে খেলেছেন তিনি। এটিকে মোহনবাগানে যোগ দেওয়ার জন্য ভাইকে শুভেচ্ছা জানিয়েছেন পল পোগবাও। 

গত মরশুমে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে সদ্য ইউরো কাপ খেলে আসা জনি কাউকোকে সই করিয়ে বিরাট চমক দিয়েছিল এটিকে মোহনবাগান। ফের একবার পল পোগবার ভাই ফ্লোরেন্তিনকে সই করিয়ে ট্রান্সফার মার্কেট কাঁপিয়ে দল তারা।         

Advertisement

Read more!
Advertisement
Advertisement