Advertisement

Bengal Cricket Team: আফ্রিকার এই দেশে যাচ্ছে বাংলা, দলে নেই মনোজ, অনুষ্টুপরা

ইতিমধ্যে বাংলা দলের কোচের পদ থেকে পদত্যাগ করেছেন অরুন লাল। নতুন কোচ হিসেবে কে কাজ শুরু করবেন তা এখনও জানায়নি সিএবি। এক্ষেত্রে বেশ কয়েকটি নাম উঠে আসছে। শোনা যাচ্ছে, বাংলা দলের প্রাক্তন অলরাউন্ডার লক্ষ্মীরতন শুক্লা এই দায়িত্ব নিতে পারেন। বোলিং কোচ হিসেবে যোগ দিতে পারেন অশোক দিন্দা। কিন্তু কোনও নাম চূড়ান্ত হয়নি।

বাংলা দলবাংলা দল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Jul 2022,
  • अपडेटेड 11:15 AM IST
  • নামিবিয়া সফরে যাচ্ছে বাংলা
  • কোচের নাম চূড়ান্ত হয়নি

নামিবিয়া সফরে যাচ্ছে বাংলার ক্রিকেট দল। মরশুম শুরুর আগে প্রস্তুতি সারতে নামিবিয়া যাচ্ছে বাংলা দল। এই সফরের জন্য বাংলা দল ঘোষিত হয়েছে। পয়লা সেপ্টেম্বর থেকে নামিবিয়াতে গ্লোবাল টি টোয়েন্টি টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে চলেছে। এই টুর্নামেন্টে অংশ নেওয়ার আমন্ত্রণ পেয়েছে বাংলা। মরশুমের শুরুতে প্রস্তুতি হিসেবে এই টুর্নামেন্টকে দেখছে সিএবি। 

ইতিমধ্যে বাংলা দলের কোচের পদ থেকে পদত্যাগ করেছেন অরুন লাল। নতুন কোচ হিসেবে কে কাজ শুরু করবেন তা এখনও জানায়নি সিএবি। এক্ষেত্রে বেশ কয়েকটি নাম উঠে আসছে। শোনা যাচ্ছে, বাংলা দলের প্রাক্তন অলরাউন্ডার লক্ষ্মীরতন শুক্লা এই দায়িত্ব নিতে পারেন। বোলিং কোচ হিসেবে যোগ দিতে পারেন অশোক দিন্দা। কিন্তু কোনও নাম চূড়ান্ত হয়নি।

 শুক্রবার রাতে নামিবিয়া সফরের জন্য যে দল ঘোষণা করা হয়েছে তাতে কোচের নাম নেই। এই দলের অধিনায়ক করা হয়েছে অভিমন্যু ঈশ্বরনকে। দলে নেই মনোজ তিওয়ারিও। দলে কোনও বড় নাম সেভাবে নেই। টি টোয়েন্টি বিশেষজ্ঞ ক্রিকেটারদের নিয়েই এই দল গড়া হয়েছে। তারুন্যের ওপরও জোর দেওয়া হয়েছে।

অভিষেক দাস,ঋত্বিক রায়চৌধুরী,রনজত সিং খায়রা,শ্রেয়াংস ঘোষ, করন লাল, ঋত্বিক চ্যাটার্জী,শ্রেয়ান চক্রবর্তী, শাহবাজ আহমেদ,অভিষেক পোড়েল, শুপ্রদীপ দেবনাথ, ইশান পোড়েল,মুকেশ কুমার, আকাশদীপ,সৌম্যদীপ মণ্ডল, রবিকুমারকে সুযোগ দেওয়া হয়েছে এই দলে। অভিমন্যু ঈশ্বরনের হাতে অধিনায়কের ব্যাটন তুলে দেওয়া হয়েছে। আপাতত কোচের নাম ঘোষণা করা হলেও এই বিষয়ে আরও কিছু দিন সময় নিতে চাইছে সিএবি।  তাই বিদেশের মাটিতে টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগে প্রস্তুতি কবে থেকে শুরু হবে তা বলা হয়নি।  যেহেতু হাতে সময় রয়েছে তাই সিএবি তাড়াহুড়ো করতে নারাজ।

কিছুদিন আগেই পরিবারকে সময় দেওয়ার কথা বলে বাংলা দলের দায়িত্ব ছাড়েন অরুণ লাল। চলতি রঞ্জি মরসুমে বাংলা দলের সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার পর থেকেই তাঁকে নিয়ে সমালোচনার ঝড় বইতে থাকে। কোচের সঠিক পরিকল্পনার অভাব নিয়ে কথা উঠেছিল। কিছুদিন আগে বাংলা দলের ক্যাপ্টেন অভিমন্যু ঈশ্বরনদের সঙ্গে আলোচনায় বসেছিল সিএবির কর্তারা।  সেই মিটিংয়ে কোচ অরুনলালকে ডাকা হয়নি। তারপরই কোচ অরুনলালকে ঘিরে জল্পনা তৈরি হয়। যার ফলে মঙ্গলবার অরুণ লাল মৌখিকভাবে কোচের পদ থেকে সরে দাড়ানোর কথা জানিয়ে দিয়েছেন। আপাতত এই পরিস্থিতি নিয়ে সিএবি কোনও বিবৃতি দেয়নি।

Read more!
Advertisement
Advertisement