Advertisement

India vs South Africa: IPL শেষ হলেই পরীক্ষা রাহুলদের, পাশ করলেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুযোগ

ভারতীয় দলের সমস্ত খেলোয়াড়রা এখন ৫ জুন বা তার আগে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট একাডেমিতে (NCA) জড়ো হবেন। এনসিএ ডিরেক্টর ভিভিএস লক্ষ্মণ এবং ফিজিও নীতিন প্যাটেলের তত্ত্বাবধানে সমস্ত খেলোয়াড়ের ফিটনেস পরীক্ষা করা হবে। ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলেই খেলোয়াড়রা ৭ জুন বেঙ্গালুরু থেকে দিল্লিতে উড়ে যাবেন।

কেএল রাহুলকেএল রাহুল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 May 2022,
  • अपडेटेड 8:35 PM IST
  • ফিটনেস টেস্ট দিতে হবে টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের
  • বিসিসিআই সকলের ফিটনেস পরীক্ষা করে নিতে চায়

আগামী মাসে দক্ষিণ আফ্রিকায় পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে হবে টিম ইন্ডিয়াকে। এবার এই সিরিজ শুরুর আগে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। বিসিসিআই টি-টোয়েন্টি সিরিজে অংশগ্রহণকারী খেলোয়াড়দের আইপিএলের পরে ফিটনেস পরীক্ষার জন্য উপস্থিত হতে বলেছে।

ভারতীয় দলের সমস্ত খেলোয়াড়রা এখন ৫ জুন বা তার আগে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট একাডেমিতে (NCA) জড়ো হবেন। এনসিএ ডিরেক্টর ভিভিএস লক্ষ্মণ এবং ফিজিও নীতিন প্যাটেলের তত্ত্বাবধানে সমস্ত খেলোয়াড়ের ফিটনেস পরীক্ষা করা হবে। ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলেই খেলোয়াড়রা ৭ জুন বেঙ্গালুরু থেকে দিল্লিতে উড়ে যাবেন।

হর্ষল প্যাটেলকে নিয়ে সন্দেহ

বিসিসিআইয়ের একজন সিনিয়র আধিকারিক ইনসাইডস্পোর্টকে বলেছেন, “সকল খেলোয়াড়কে দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য এনসিএ-তে ফিটনেস ক্যাম্পের জন্য জড়ো হতে হবে। এটি গুরুত্বপূর্ণ কারণ, তাদের মধ্যে অনেকেই ছোটখাটো আঘাতের মধ্য দিয়ে যাচ্ছে।  হর্ষলের এখনও সেলাই রয়েছে, তাই আমরা নিশ্চিত করতে চাই যে সবকিছু ঠিক রয়েছে।'' 

দ্রাবিড়কে নিয়ে পরিস্থিতি পরিষ্কার নয়

তবে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পুরো পাঁচ ম্যাচের সিরিজের জন্য প্রধান কোচ রাহুল দ্রাবিড়কে পাওয়া যাবে কি না তা এখনই পরিষ্কার নয়। ২১ জুন ইংল্যান্ডে আরও একটি দল তাদের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে। তার আগেই বিরাট-রোহিতদের সঙ্গে যোগ দিতে চান তিনি। 

বিসিসিআইয়ের এক আধিকারিক বলেছেন, 'রাহুল দক্ষিণ আফ্রিকা সিরিজে দলের সঙ্গে থাকতে চান। মনে করা হয়েছিল যে তিনি ইংল্যান্ডে যাবেন এবং লক্ষ্মণ দক্ষিণ আফ্রিকা সিরিজের সময় প্রধান কোচের ভূমিকা পালন করবেন। কিন্তু রাহুল ইংল্যান্ডে যাওয়ার আগে সবকিছু দেখে যেতে চান। এখনও হাতে অনেকটা সময় রয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে সফরসূচি পরিষ্কার হয়ে যাবে।

ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি ৯ জুন নয়াদিল্লিতে শুরু হবে, তারপরে কটক (১২ জুন), বিশাখাপত্তনম (১৪ জুন), রাজকোট (১৭ জুন) এবং বেঙ্গালুরু (১৯ জুন) হবে। 

 

Read more!
Advertisement
Advertisement