
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) চলতি মরশুমে উদীয়মান খেলোয়াড়দের একজন তিলক ভার্মা (Tilak Varma) সকলকে মুগ্ধ করেছেন। মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) হতাশাজনক পারফরম্যান্সের মধ্যেও ১৯ বছর বয়সী এই তরুণ ক্রিকেটার ১২ ম্যাচে ৩৬৮ রান করে ফেলেছেন। ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাস্কার (Sunil Gavaskar) মুম্বই ইন্ডিয়ান্সের (MI) অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) মতামতকে সমর্থন করে তিলককে ভারতীয় দলে খুব দ্রুত জায়গা দেওয়ার ব্যাপারেই সওয়াল করেছেন।
আইপিএল-এর সম্প্রচার কারী চ্যানেল 'স্টার স্পোর্টস'-এ এক সাক্ষাৎকারে গাভাস্কার বলেছেন, 'তিলক ভার্মার মানসিকতা অবাক করার মত। চেন্নাই সুপার কিংসের (CSK) বিপক্ষে যখন দল চাপে ছিল তখন ও ক্রিজে আসে, কিন্তু এত চাপের মধ্যেও যেভাবে এক, দুই রান নিয়ে ইনিংসটি তৈরি করে তা সত্যি প্রশংসনীয়।'
গাভাস্কার বলেছেন, তিলক ভার্মার বিভিন্ন শট আছে
বিভিন্ন শট খেলতে পারেন মুম্বইয়ের এই তরুণ ক্রিকেটার। আর সেটা দেখেই মুগ্ধ ভারতের কিংবদন্তি ওপেনার। তিনি বলেন, “ওর হাতে বিভিন্ন ধরনের শট আছে এবং স্ট্রাইক রোটেট করতে থাকে। আমি মনে করি এটা ভীষণ গুরুত্বপূর্ণ।''
গাভাস্কার বলেন, ''ক্রিকেট সম্পর্কে যথেষ্ট জ্ঞান রয়েছে তিলকের। আর সেটাই কাজে দেবে। খারাপ সময় এলেও ও কাটিয়ে উঠতে পারবে। কারণ নিজের খেলা বিশ্লেষণ করার ক্ষমতা থাকলে খারাপ ফর্ম কাটিয়ে উঠতে সমস্যা হয় না।''
গাভাস্কারও তাঁর ব্যাটিংয়ের প্রাথমিক বিষয়গুলি ঠিক রাখার জন্য যুব ক্রিকেটারের প্রশংসা করেছেন। রোহিতের চিন্তাভাবনার সঙ্গে তিনিও একমত যে উদীয়মান এই ক্রিকেটার ভবিষ্যতে ভারতের হয়ে সমস্ত ফরম্যাটে খেলতে পারেন।
' কঠোর পরিশ্রম কর, আর ফিটনেস উন্নত কর'
গাভাস্কার বলেন, 'রোহিত শর্মা ঠিকই বলেছে, তিলক ভারতের হয়ে সব ফরম্যাটে খেলতে পারবে। তাই এখন কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে যেতে হবে তাকে। পাশাপাশি নিজের ফিটনেসের দিকেও মন দিতে হবে।