Advertisement

Lionel Messi Transfer: বার্সেলোনার প্রস্তাবও প্রত্যাখ্যান! কোন ক্লাবে যাচ্ছেন মেসি?

শেষ পর্যন্ত ডেভিড বেকহ্যামের (David Beckham) ক্লাবেই যাচ্ছেন লিওনেল মেসি (Lionel Messi)? গতকাল পর্যন্ত মনে করা হচ্ছিল নিজের পুরনো ক্লাব এফসি বারসেলনাতেই (FC Barcelona) ফিরতে পারেন আর্জেন্টিনার তারকা ফুটবলার। তবে তা সম্ভবত হচ্ছে না।

লিওনেল মেসিলিওনেল মেসি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Jun 2023,
  • अपडेटेड 10:51 PM IST

শেষ পর্যন্ত ডেভিড বেকহ্যামের (David Beckham) ক্লাবেই যাচ্ছেন লিওনেল মেসি (Lionel Messi)? গতকাল পর্যন্ত মনে করা হচ্ছিল নিজের পুরনো ক্লাব এফসি বারসেলনাতেই (FC Barcelona) ফিরতে পারেন আর্জেন্টিনার তারকা ফুটবলার। তবে তা সম্ভবত হচ্ছে না।

মিয়ামির ক্লাবে মেসি?
এখনও অবধি গোটা বিষয়টা পরিষ্কার না হলেও, মনে করা হচ্ছে মেসি আমেরিকার ক্লাব ইন্টার মায়ামিতে (Inter Miami) যোগ দিতে চলেছেন তিনি। মেজর সকার লিগের (MLS) ক্লাবের সঙ্গে নাকি কথা প্রায় পাকা হয়ে গিয়েছে মেসির। বিশ্বকাপ জেতার পর থেকেই পিএসজি (PSG) সমর্থকদের কাছ থেকে বারেবারে বিদ্রুপ শুনতে হয়েছে লিওনেল মেসিকে (Lionel Messi)। আর তার জেরেই প্যারিসের ক্লাব ছাড়ার সিদ্ধান্ত জানিয়েছেন আর্জেন্টিনার (Argentina) সুপারস্টার ফুটবলার। তবে এবার তিনি কোন দলের হয়ে খেলবেন? গত সপ্তাহেই মেসির বাবা হর্হের সঙ্গে বার্সেলোনা প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা দেখা করতে তাঁর বাড়ি গিয়েছিলেন।

বার্সেলোনার সঙ্গে কথা হয়েছে মেসির
সেখানে তাঁদের দীর্ঘসময় কথাবার্তা হয়। স্পেনের সংবাদমাধ্যম সূত্রের খবর, সেই আলোচনা ইতিবাচক হয়েছে। ছেলের বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন হর্হে-ও। আর্জেন্টিনার এক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘লিও আবার এই ক্লাবে ফিরতে চায়। তা নিয়েই কথাবার্তা হয়েছে প্রেসিডেন্টের সঙ্গে। এর চেয়ে বেশি কিছু বলা এই মুহূর্তে সম্ভব নয়।’

৫০০০ কোটির অফার ছিল
এরপর শোনা যায়, আল হিলাল মেসিকে পেতে প্রতি বছর ৫০০০ কোটি টাকা বেতনের প্রস্তাব দিয়েছে। সৌদি আরবের আরও এক ক্লাব আল নাসেরে ইতমধ্যেই খেলছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এরপর থেকেই মেসিকে পেতে ঝাঁপিয়েছে আল হিলাল। অন্য দিকে বার্সেলোনাও মেসিকে পেতে বেশ আগ্রহী। তবে নিজের পুরনো ক্লাবকে নাকি ১০ দিন সময় দিয়েছেন মেসি। তার মধ্যে তাঁদের চূড়ান্ত প্রস্তাব জানানোর কথা বলেছেন তিনি। এই পরিস্থিতিতেই ইন্টার মায়ামির কথা জানা গিয়েছে।

Advertisement


এই ক্লাবে মাস পরিবারের পাশাপাশি ডেভিড বেকহ্যামেরও মালিকানা রয়েছে। তাই বলাই যায় এই খবর সত্যি হলে বলাই যায়, ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলারের ক্লাবে সই করতে চলেছেন আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতান সুপারস্টার।
 
 
 

Read more!
Advertisement
Advertisement