Advertisement

IPL Mega Auction 2022: ভবিষ্যতের কথা ভেবে নিলামে যেতে চায় রাজস্থান, জানালেন স্যামসন

এক সাক্ষাৎকারে রাজস্থান অধিনায়ক স্যামসন বলেন, ''এই নিলাম আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই বারেই আমরা আগামী পাচ-ছয় মরশুমের ভিতটা তৈরি করব। এবারের মরশুম শুরু হওয়ার অনেক আগে থেকেই আমরা ট্রায়ালে অনেক ক্রিকেটারদের সুযোগ দিয়েছি। আমাদের দলের লক্ষ্য ও নীতির সঙ্গে যারা খাপ খায় তাদেরকেই আমরা দলে নিতে চাই। এরাই আমাদের দলকে শীর্ষে পৌঁছে দেবে।''

সঞ্জু স্যামসনসঞ্জু স্যামসন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Feb 2022,
  • अपडेटेड 12:19 AM IST

আগামী শনি ও রবিবার আইপিএল-এর মেগা নিলাম (IPL Mega Auction 2022) অনুষ্ঠিত হবে বেঙ্গালুরুতে। তার আগে এই নিলামের প্রস্তুতি শুরু করে দিয়েছে সমস্ত দলই। ৬২ কোটি টাকা হাতে নিয়ে নিলামে নামছে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। নিলামের আগে তাঁদের লক্ষ্য কী হবে তা স্পষ্ট করেছেন দলের অধিনায়ক সঞ্জু স্যামসন (Sanju Samson)। ভবিষ্যতের কথা মাথায় রেখেই দল তৈরি করতে চাইছে রাজস্থান। আইপিএল-এর প্রথম সংস্করণে চ্যাম্পিয়ন হওয়া এই দল বরাবরই তরুণদের সুযোগ দিয়ে থাকে। আইপিএল-এ প্রথম বারেও এক ঝাঁক প্রতিভাবান তরুণ ক্রিকেটারদের সুযোগ দিয়েছিল শ্যেন ওয়ার্নের (Shane Warne) দল। সেই রকম ভাবেই আগামী পাঁচ-ছয় মরশুমের কথা চিন্তা করে নতুন দল গড়তে চায় সঞ্জু স্যামসনের দল।  

পাঁচ-ছয় বছরের জন্য দলের ভিত শক্ত করতে চায় রাজস্থান 

এক সাক্ষাৎকারে রাজস্থান অধিনায়ক স্যামসন বলেন, ''এই নিলাম আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই বারেই আমরা আগামী পাচ-ছয় মরশুমের ভিতটা তৈরি করব। এবারের মরশুম শুরু হওয়ার অনেক আগে থেকেই আমরা ট্রায়ালে অনেক ক্রিকেটারদের সুযোগ দিয়েছি। আমাদের দলের লক্ষ্য ও নীতির সঙ্গে যারা খাপ খায় তাদেরকেই আমরা দলে নিতে চাই। এরাই আমাদের দলকে শীর্ষে পৌঁছে দেবে।''

ক্রিকেটার বাছাইয়ের ক্ষেত্রে প্রযুক্তির সাহায্য 

নিলামের আগেই অধিনায়ক সঞ্জু স্যামসন ছাড়াও তারকা উইকেটকিপার ব্যাটার জস বাটলারকে (Jos Buttler) দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। এছাড়াও রাজস্থান দলে রয়েছেন তরুণ ক্রিকেটার যশস্বী জয়সওয়াল। নতুন দল গড়তে বড় অঙ্কের টাকা নিজেদের ঝুলিতে থাকলেও প্রযুক্তির সাহায্য নিচ্ছে রাজস্থান দল। এমনটাই জানিয়েছেন দলের ডিরেক্টর অফ ক্রিকেট কুমার সাঙ্গাকারা (Kumar Sangakara)। প্রথম বছরের আইপিএল-এর পর আর সে ভাবে সাফল্য পায়নি রাজস্থান রয়্যালস। এবার শক্তিশালী দল গড়ে তারা সাফল্য পায় কি না সেটাই এখন দেখার। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement