Advertisement

RCB vs RR, IPL Qualifier-2: রবিবার IPL 2022 ফাইনাল, মহারণে মুখোমুখি কারা? আজই ফয়সালা

আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে এই কোয়ালিফায়ার-২ খেলা হবে। ২৯ মে একই মাঠে অনুষ্ঠিত হবে ফাইনালও। কোয়ালিফায়ার-২ তে আরসিবি দল জিতলে এ বার নতুন চ্যাম্পিয়ন পাওয়া যেতে পারে। কারণ, এখনও পর্যন্ত ১৫টি মরশুম খেলে ফেললেও একবারও ট্রফি জিততে পারেননি বিরাট কোহলিরা। অন্যদিকে এবারই প্রথমবার আইপিএল খেলতে নেমে সকলকে চমকে দিয়েছে হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স। ফাইনালে চলে গিয়েছে তারা। রাজস্থান রয়্যালসের সামনেও সুযোগ থাকছে ২০০৮ সালের মত দ্বিতীয়বার আইপিএল জেতার। সেবার প্রথম আইপিএল-এ রাজস্থানকে ট্রফি এনে দিয়েছিলেন প্রয়াত লেগস্পিনার শেন ওয়ার্ন।

ফাইনালের লড়াইয়ে রাজস্থান ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরফাইনালের লড়াইয়ে রাজস্থান ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 May 2022,
  • अपडेटेड 2:20 PM IST
  • আরসিবি-র মুখোমুখি আরআর
  • ফাইনাল গুজরাতের বিরুদ্ধে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মরশুমে এখন আর মাত্র দুই ম্যাচ বাকি। আজ টুর্নামেন্টে কোয়ালিফায়ার-২ খেলা হবে। যেখানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) এবং রাজস্থান রয়্যালস (RR) দল একে অপরের মুখোমুখি হবে। এই ম্যাচে জয়ী দল রবিবার ফাইনালে গুজরাত টাইটান্সের (GT) মুখোমুখি হবে।

আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে এই কোয়ালিফায়ার-২ খেলা হবে। ২৯ মে একই মাঠে অনুষ্ঠিত হবে ফাইনালও। কোয়ালিফায়ার-২ তে আরসিবি দল জিতলে এ বার নতুন চ্যাম্পিয়ন পাওয়া যেতে পারে। কারণ, এখনও পর্যন্ত ১৫টি মরশুম খেলে ফেললেও একবারও ট্রফি জিততে পারেননি বিরাট কোহলিরা। অন্যদিকে এবারই প্রথমবার আইপিএল খেলতে নেমে সকলকে চমকে দিয়েছে হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স। ফাইনালে চলে গিয়েছে তারা। রাজস্থান রয়্যালসের সামনেও সুযোগ থাকছে ২০০৮ সালের মত দ্বিতীয়বার আইপিএল জেতার। সেবার প্রথম আইপিএল-এ রাজস্থানকে ট্রফি এনে দিয়েছিলেন প্রয়াত লেগস্পিনার শেন ওয়ার্ন।  

ভাল ছন্দে রজত এবং দীনেশ 

এই ম্যাচে ইতিবাচকতা নিয়ে মাঠে নামবে বিরাট কোহলির দল আরসিবি। এর কারণ তাঁরা শেষ ম্যাচে অর্থাৎ এলিমিনেটর ম্যাচে লখনউ সুপার জায়ান্টস (LSG) কে পরাজিত করে আমদাবাদে এসেছেন। রজত পতিদার সেই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন, যা এই ম্যাচেও গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে পারে। আরসিবির ফিনিশার দীনেশ কার্তিকও দুর্দান্ত ফর্মে রয়েছেন। উভয় ব্যাটারের ইনিংসের কারণে, আরসিবি শেষ ম্যাচে ২০৭ রানের পাহাড় গড়েছিল।

আগের হার ভুলে এই ম্যাচে জিততে চাইবে রাজস্থান দল

অন্যদিকে সঞ্জু স্যামসনের অধিনায়কত্বে রাজস্থান দল শেষ ম্যাচ হেরে মাঠে নামছে। কোয়ালিফায়ার-১ ম্যাচে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাত দলের কাছে পরাজিত হয় তারা। পয়েন্ট টেবিলে দ্বিতীয় হওয়ায় ফাইনালে ওঠার এই দ্বিতীয় সুযোগ পাচ্ছে রাজস্থান দল।
 
Read more!
Advertisement
Advertisement