Advertisement

Russia-Ukraine War: যুদ্ধ বন্ধের আবেদন ফুটবলারদের, ইউরোপা লিগ চলাকালীন প্রতিবাদ

ইউরোপা লিগে বৃহস্পতিবার রাতে বিশেষ উদযাপনের মাধ্যমে যুদ্ধ এড়াতে আবেদন করেন ইউক্রেনের ফুটবলার রুসলান মালিনোভস্কি। রসলান মালিনোভস্কি, ইতালিয়ান ফুটবল দল আটলান্টা বিসি-এর একজন ইউক্রেনীয় মিডফিল্ডার, অলিম্পিয়াকোসের বিপক্ষে গোল করার পর তাঁর জামা তুলেছিলেন, যেখানে লেখা ছিল, 'ইউক্রেনে যুদ্ধ চাই না'। এই ঘটনার ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

যুদ্ধ বন্ধের আবেদন বার্সেলোনারযুদ্ধ বন্ধের আবেদন বার্সেলোনার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Feb 2022,
  • अपडेटेड 5:37 PM IST
  • ইউক্রেনীয় ফুটবলার যুদ্ধ এড়াতে অনুরোধ করেছেন
  • আবেদন করেছে এফসি বার্সেলোনাও

Russia Ukraine War: ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে রাশিয়া। সমস্ত দিক থেকে চলছে আক্রমণ। যুদ্ধ থামানোর আবেদন এসেছে বিভিন্ন মহল থেকে তবে এখনই তা থামার সম্ভাবনা দেখা যাচ্ছে না। ফুটবল মাঠেও এই যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদে সরব হলেন ফুটবলাররা। বৃহস্পতিবার ইউরোপা লিগের ম্যাচে মুখোমুখি হওয়ার আগে ব্যানার হাতে দাঁড়ালেন ফুটবল ক্লাব বার্সেলোনা ও নেপোলির ফুটবলাররা। ব্যানারে লেখা, 'যুদ্ধ থামাও'। তবে এই বার্তা কি পৌঁছবে ভ্লাদিমির পুতিনের কানে? জানা নেই। তবে দুই দলের ফুটবলারদের এই বার্তা এখন ভাইরাল।

ইউরোপা লিগে বৃহস্পতিবার রাতে বিশেষ উদযাপনের মাধ্যমে যুদ্ধ এড়াতে আবেদন করেন ইউক্রেনের ফুটবলার রুসলান মালিনোভস্কি।

রুসলান মালিনোভস্কি, ইতালিয়ান ফুটবল দল আটলান্টা বিসি-এর একজন ইউক্রেনীয় মিডফিল্ডার, অলিম্পিয়াকোসের বিপক্ষে গোল করার পর তাঁর জামা তুলেছিলেন, যেখানে লেখা ছিল, 'ইউক্রেনে যুদ্ধ চাই না'। এই ঘটনার ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন

রুসলান মালিনোভস্কির আবেদন

নাপোলির ঘরের মাঠে দারুণ জয় পেয়েছে বার্সেলোনা (FC Barcelona)। ৪-২ গোলে জিতেছে জাভির ছেলেরা। এই জয়ের ফলে শেষ ষোলয় যাওয়া নিশ্চিত হল বার্সার। ঘরের মাঠে ১-১ গোলে ড্র করে কিছুটা চাপে পড়ে গিয়েছিল বার্সা। তবে বৃহস্পতিবার জিতে শেষ ষোলয় পৌঁছাল তারা। খেলার শুরুতেই এগিয়ে যায় বার্সেলোনা। আডমা ত্রাওরের কাউন্টার অ্যাটাক থেকে গোল করেন জর্ডি আলবা। দ্বিতীয় গোল করেন ফ্র্যাঙ্কি ডি ইয়ং। তাঁর সেই গোলের ভিদিও ভাইরাল হয়েছে নেটমাধ্যমে।

২৩ মিনিটে ব্যবধান কমায় নাপোলি। কিন্তু হাফটাইমের আগে আরও এক গোল করে ব্যবধান বাড়ান জেরার্ড পিকে। দ্বিতীয়ার্ধে গোল করেন পিয়েরে ও এমেরিক অউবামেয়াং। ম্যাচের শেষ দিকে পেলিতিয়ানো ব্যবধান কমালেও দলের হার আটকাতে পারেননি। ইউরোপা লিগের অপর ম্যাচে বুরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে দিয়েছে রেঞ্জার্স। এই ম্যাচ হেরে বিদায় নিয়েছে ডর্টমুন্ড। ২-২ গোলে ফিরতি লিগের ম্যাচ ড্র হলেও প্রথম লেগে ৪-২ গোলে হেরে যাওয়ায় বিদায় নিল ডর্টমুন্ড।

Advertisement


  
   

Read more!
Advertisement
Advertisement