Advertisement

Sourav Ganguly: জন্মদিনের আগে সৌরভকে গিফট দিতে পেরে দারুণ খুশি কেরলের যুবক

সৌরভের জন্মদিন পালনের জন্য কেরল থেকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তাঁর ফ্যান অভিজিৎ আনন্দন ও তাঁর বন্ধুরা। আজতক বাংলাকে প্রিয় দাদার সঙ্গে দেখা করার মুহূর্তের কথা জানালেন তিনি। অভিজিৎ বলেন, ''পরপর তিনবার দাদার জন্মদিনে কলকাতায় এলাম। আগের দুইবার দেখা হয়নি। এবার এই অনুষ্ঠানের মাধ্যমে দেখা হল। আমরা একটা উপহার দাদাকে দিয়েছি। তবে খুব বেশি কথা বলতে পারিনি। অনুষ্ঠানের উদ্যোক্তারা আগেই আমাদের ব্যাপারে সৌরভ গঙ্গোপাধ্যায়কে জানিয়ে ছিলেন। দারুণ লাগল আমার ছোটবেলার নায়কের সঙ্গে দেখা হয়ে গেল।''

সৌরভের জন্মদিন সেলিব্রেশন ছবি-ফেসবুক সৌরভের জন্মদিন সেলিব্রেশন ছবি-ফেসবুক
জাগৃক দে
  • কলকাতা,
  • 25 Jun 2022,
  • अपडेटेड 6:51 PM IST
  • সৌরভের ৫০তম জন্মদিন পালন
  • কলকাতায় হল অনুষ্ঠান

এই বছরেই হাফ সেঞ্চুরি করতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ক্রিকেট কেরিয়ারে প্রচুর হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর। তবে ৭ জুলাই ৫০ বছরে পা দেবেন বাংলার মহারাজ। তবে এবার কলকাতায় থাকছেন না। লন্ডনে যাচ্ছেন মেয়ের কাছে। সেখানেই হবে জন্মদিন পালন। তাই বিলেত যাওয়ার আগে কলকাতার এক হোটেলে হল তাঁর জন্মদিন পালন। 

সৌরভের জন্মদিন পালনের জন্য কেরল থেকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তাঁর ফ্যান অভিজিৎ আনন্দন ও তাঁর বন্ধুরা। আজতক বাংলাকে প্রিয় দাদার সঙ্গে দেখা করার মুহূর্তের কথা জানালেন তিনি। অভিজিৎ বলেন, ''পরপর তিনবার দাদার জন্মদিনে কলকাতায় এলাম। আগের দুইবার দেখা হয়নি। এবার এই অনুষ্ঠানের মাধ্যমে দেখা হল। আমরা একটা উপহার দাদাকে দিয়েছি। তবে খুব বেশি কথা বলতে পারিনি। অনুষ্ঠানের উদ্যোক্তারা আগেই আমাদের ব্যাপারে সৌরভ গঙ্গোপাধ্যায়কে জানিয়ে ছিলেন। দারুণ লাগল আমার ছোটবেলার নায়কের সঙ্গে দেখা হয়ে গেল।''

সৌরভকে দেওয়া উপহার

আগের দুইবার চেষ্টা করলেও দেখা করতে পারেননি মোহনবাগান ফ্যান অভিজিৎ। তবুও হাল ছাড়েননি। সৌরভের জীবন থেকেই শিক্ষা নিয়ে ফের দাদার সঙ্গে দেখা করার সংকল্প নিয়েছিলেন তিনি। উদ্যোক্তাদের ধন্যবাদ জানানোর পাশাপাশি অভিজিৎ বলেন, ''দাদার থেকেই শিক্ষা পেয়েছি হাল না ছাড়ার। তাই দুই বার দেখা করতে না পেরেও হাল ছাড়িনি। উদ্যোক্তাদের ধন্যবাদ আমার স্বপ্ন সফল করার জন্য।''    

কাকতালীয় ভাবে দিন্টা ২৫ জুন। ৩৯ বছর আগে এই দিনেই প্রথমবার বিশ্বকাপ জিতেছিল ভারত। বিসিসিআই সভাপতি তাই ফিরে ফিরে গেলেন অতীতের স্মৃতিচারণায়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সৌরভ বলেন, ''১৯৮৩ সালে ভারতের বিশ্বকাপ জয় দেখেই ক্রিকেট খেলার অনুপ্রেরণা পেয়েছিলাম। তাই এই দিনটা সব সময়ই স্পেশাল।'' 

Read more!
Advertisement
Advertisement