মহমেডান স্পোর্টিং ক্লাব দীর্ঘদিন ধরেই আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। আইএসএল বা আই লিগ যাই খেলতে নামুক ক্লাব, তার জন্য প্রচুর টাকা প্রয়োজন। আনতে হবে ইনভেস্টরও। এই অবস্থায় আমিরুদ্দিন ববির হাত থেকে প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন বিধায়ক হুমায়ুন কবীর। প্রতিশ্রুতি দিলেন, সমস্ত স্তরের মানুষকে সঙ্গে নিয়ে ভাল দল গড়ার প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি প্রয়োজনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দারস্থ হওয়ার কথাও জানিয়েছেন হুমায়ুন।