Advertisement

টেক

AC Buying Tips: AC কেনার প্ল্যান? ৫ দিকে খেয়াল না রাখলেই ঠকবেন

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Apr 2026,
  • Updated 3:50 PM IST
  • 1/8

খুব গরম পড়েছে। এখন অনেকেই এসি কেনার প্ল্যান করছেন। এই যন্ত্রই গরম থেকে বাঁচার একমাত্র রাস্তা। তাই গরম পড়তেই এই যন্ত্র কেনার চাহিদা এত বেড়ে যায়।
 

  • 2/8

এসি কেনার সময় অবশ্যই সাবধান হতে হবে। কয়েকটি জিনিস মাথায় রেখেই কিনতে হবে এসি। নইলে ঠকে যেতে পারেন। 

  • 3/8

তাই আর সময় নষ্ট নয়, বরং এসি কেনার কয়েকটি সেরা টিপস জেনে নিন। সেই দিকগুলি মাথায় রেখেই কিনে নিন। তাহলেই মিটে যাবে সমস্যা। 

  • 4/8

এসি কেনার আগে ঘরের আয়তন মাথায় রাখতে হবে। ১০০-১২০ বর্গফুটের জন্য ১ টন, ১২০-১৮০ বর্গফুটের জন্য ১.৫ টন এবং ২০০+ বর্গফুটের জন্য ২ টনের এসি কিনে নিন।

  • 5/8

সাধারণ এসির তুলনায় ইনভার্টার এসি কেনা উচিত। এই ধরনের এসি বিদ্যুৎ সাশ্রয়ী। ইলেকট্রিক বিল আসে কম। আওয়াজ করে কম। 

  • 6/8

চেষ্টা করুন ৫ স্টার এসি কেনার। তাহলেই কম ইলেকট্রিক পুড়বে। যদিও যাঁরা কম সময় এসি চালান, তাঁরা ৩ স্টার বা ৪ স্টারও কিনতে পারেন। 

  • 7/8

এসির ওয়ারেন্টি জানতে হবে। কম্প্রেসরের ওয়ারেন্টি ৫ থেকে ১০ বছর থাকা জরুরি। আর কম্প্রিহেনসিভ ওয়ারেন্টি যত বেশি বছরের হয়, ততই ভাল। 

  • 8/8

এসিতে অ্যালুমুনিয়ামের পরিবর্তে কপার কয়েল কন্ডেন্সার যুক্ত এসি কিনুন। এগুলি টেকসই হয়। তাই কেনার আগে এই দিকটা অবশ্যই দেখে নেবেন।

Advertisement
Advertisement