Advertisement

টেক

AC সার্ভিসিং কতদিন অন্তর করা উচিত? জেনে নিন সঠিক নিয়ম

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Apr 2026,
  • Updated 3:06 PM IST
  • 1/8

খুব গরম পড়েছে বাংলায়। রোজই লু বইছে। এমন পরিস্থিতিতে মানুষ বাইরে বেরতে পারছেন না। এমনকী দাবদাহের দাপটে ঘরেও থাকা দায়। তাই এই সময় একটু স্বস্তি পেতে অনেকেই বাড়িতে নিয়মিত এসি চালাচ্ছেন। 

  • 2/8

মাথায় রাখতে হবে, এসি কিনলেই শুধু কাজ শেষ হয়ে যায় না। বরং সেটা চালানোর পাশাপাশি সার্ভিসিংও করতে হয়। নইলে এটা ঠিক ঠাক কাজ করে না। 

  • 3/8

কিন্তু মুশকিল হল, অনেকের কাছেই এসি-এর সার্ভিসিং নিয়ে তেমন একটা সঠিক খবর নেই। তাই তাঁরা এসি সার্ভিসিং নিয়ে ভুল সিদ্ধান্ত নেন। 
 

  • 4/8

তাই এই নিবন্ধটি লেখা হল। এই নিবন্ধটি পড়লেই জেনে যাবেন ঠিক কতদিন পরপর এসি সার্ভিস করা উচিত। 

  • 5/8

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এসি বছরে দুই সার্ভিস করলেই চলবে। এর বেশিবার সার্ভিস করার সাধারণত প্রয়োজন পড়ে না। তাই এই বিষয়টা প্রথমেই মাথায় ঢুকিয়ে নিন।

  • 6/8

একবার গরমের আগে এবং একবার গরমের পর এসি সার্ভিস করে নিন। তাতেই শীতাতপ যন্ত্রটি ভাল থাকবে। কম আসবে ইলেকট্রিক বিল।

  • 7/8

অবশ্যই মাঝে মধ্যে নিজেই এসির ফিল্টার খুলে পরিষ্কার করুন। তাহলে কুলিংটা ঠিক ঠাক হবে। ইলেকট্রিক পুড়বে কম। 

  • 8/8

পরিশেষ বলি, এসি সার্ভিসিং করার জন্য খুব বেশি খরচ হয় না। বরং ৭০০ থেকে ১০০০ টাকার মধ্যেই এসি সার্ভিস করা যায়। তাই বছরে অন্তত দুইবার এসি সার্ভিস করে নিন।

Advertisement
Advertisement