Advertisement

দুর্দান্ত TATA Tiago EV, ১ টাকায় ১ কিমি মাইলেজ-সাড়ে ৬ হাজার টাকা সাশ্রয় মাসে

TATA Tiago EV: পেট্রল গাড়ি চালাতে অভ্যস্ত যাঁরা, আর খরচের উত্তরোত্তর বৃদ্ধিতে মাথা খারাপ হওয়ার জোগাড়, তাঁদের জন্য সুখবর নিয়ে এল টাটা মোটরস। তাঁদের ইলেকট্রিক ভেহিক্যালস বাজারে লঞ্চ করে দেওয়া হয়েছে। যার ১ কিলোমিটার যেতে খরচ মাত্র ১ টাকা। মাসে বড় টাকার জ্বালানি সাশ্রয়, যা আমরা ভাবতেও পারব না। আসুন দেখে নিই, কী কী সুবিধা দিয়েছে টাটা মোটরস।

TATA Tiago EV: টাটার ধামাকা অফারTATA Tiago EV: টাটার ধামাকা অফার
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 29 Sep 2022,
  • अपडेटेड 10:42 AM IST
  • ১ কিমি যেতে খরচ মাত্র ১ টাকা
  • বাজার কাঁপাবে Tata Tiago EV
  • প্রত্যেক মাসে বাঁচান ৬৫০০ টাকা

TATA Tiago EV: টাটা মোটরস নবরাত্রি এবং দুর্গাপুজো উপলক্ষে দেশের সবচেয়ে সস্তা ইলেকট্রিক কার টাটা টিয়াগো ইলেকট্রিক্যাল লঞ্চ করে হইচই ফেলে দিয়েছে। এই লঞ্চের সঙ্গেই কোম্পানির ফেস্টিভ সিজনে (Festive Season) ধামাকাদার এন্ট্রি হয়েছে। এই গাড়ি শুধুমাত্র সস্তা তা নয় বরং কোম্পানির দাবি যদি মেনে নেওয়া যায় তাহলে এটি ১ কিলোমিটার চালাতে আপনি দুর্দান্ত সেভিংস করতে পারবেন। আসুন আমরা দেখে নিই যে গাড়িটি কিনলে আপনার কোন কোন দিকে সাশ্রয় এবং কোথায় কোথায় লাভ হবে।

জানুন দাম, বুকিং উইন্ডো এবং ডেলিভারি ডেট

সবচেয়ে আগে আপনাকে জানিয়ে দিই যে কোম্পানির শুরুর দাম অর্থাৎ এক্স শোরুম দাম (Tata Tiago EV Ex-Showroom) দাম রেখেছে ৮ লাখ ৪৯ হাজার টাকা। যদিও এর শুরুর দাম এবং প্রথম ১০ হাজার গ্রাহকদের জন্য এই সুবিধা মিলবে। এতে কোম্পানি ২০০০ গাড়ি ওই সমস্ত গ্রাহকদের জন্য রিজার্ভ করে রেখেছেন, যাঁরা আগে থেকেই টাটার নেক্সন ইলেকট্রিক ভেহিকেল কিংবা টিয়াগো ইলেকট্রিক ভেহিকেল কিনেছিলেন। আসুন জেনে নিই যে এই গাড়িটি কিনতে কত পড়বে। এর জন্য কোম্পানি বুকিং শুরু করতে চলেছে ১০ অক্টোবর থেকে। আগামী বছর জানুয়ারি পর্যন্ত ডেলিভারি করে দেওয়া হবে।

প্রথমবার দুই ব্যাটারি প্যাক এর অপশন

টাটা টিয়াগো, কোম্পানি জিপট্রন হাই ভোল্টেজ ইলেক্ট্রিক আর্কিটেকচার এর উপর বেস করে তৈরি করেছে এবং এর পার্মানেন্ট ম্যাগনেট সিংকোনাইজ মোটর দেওয়া হয়েছে। কোম্পানির দাবি যে, এই গাড়ি ৫.৭ সেকেন্ডে ৬০ কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত সর্বোচ্চ গতি ছুঁতে পারে।

গাড়িটি দুটি অপশন সিটি এবং স্পটে নিয়ে এসেছে। দুটি মোডেই কোম্পানির ৪-৪ রিজেন মোডও দিয়েছে কোম্পানি ।প্রথমবার কোনও গাড়িতে দুই ব্যাটারি প্যাক অপশন দিয়েছে। টাটা মোটরসের বক্তব্য অনুযায়ী ২৪ kwh battery pack ওয়ালা টিয়াগো ইলেকট্রিক ভেহিকেল ৩১৫ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে। সেখানে ১৯.২ kwh battery pack ওয়ালা গাড়ির রেঞ্জ ২৫০ কিলোমিটার পর্যন্ত দিতে পারে.

Advertisement

এই গাড়িতে মিলবে সাবসিডির সুবিধা

টাটা মোটরস লঞ্চ করার পরেই দাবি করেছে ডিসি ফাস্ট চার্জার ইউজ করে ৫৭ মিনিটে আশি শতাংশ চার্জ করা সম্ভব। কোম্পানি ব্যাটারি প্যাক এবং ইলেকট্রিক মোটরে ৮ বছর অথবা ১.৬০ লক্ষ কিলোমিটার পর্যন্ত ওয়ারেন্টি দিচ্ছে। এটি ৭ টি ভ্যারিয়েন্টে বাজারে আনা হচ্ছে।

এর পাঁচটি ভ্যারিয়েন্ট ২৪ কে ডাবলু এইচ ব্যাটারি প্যাক এ আসছে যেখানে দুটি ভেরিয়েন্ট 19.2 kwh ব্যাটারি প্যাকে আসছে এর টপ এন্ড ভেরিয়েন্ট Tata Tiago XZ+ Tech LUX এর এক্স শোরুম দাম ১১.৭৯ লাখ টাকা। যদি আপনিও এই গাড়িটি কিনতে মনস্থির করে থাকেন তাহলে আপনাকে জানিয়ে দিই যে ইলেকট্রিক গাড়ির উপর বেশ কিছু প্রকারের ছাড় রয়েছে। আলাদা আলাদা রাজ্যের হিসেবে এই গাড়ির উপর তিরিশ হাজার টাকা পর্যন্ত সাবসিডি পাওয়া যায়। যেখানে প্রায় সমস্ত রাজ্যের ইলেকট্রিক কারের জন্য রোড ট্যাক্স মুকুব করা আছে।

পেট্রল গাড়ির তুলনায় কতটা সেভিংস হবে

কোম্পানি যে দাবি করেছে যে, গাড়ি না চালালে তা বিশ্বাস করা যাবে না। এই গাড়ি চালালে পেট্রোল কারের তুলনায় প্রত্যেক কিলোমিটারে সাড়ে ৬ টাকা বাঁচবে। এর জন্য কোম্পানি তুলনামূলক একটা রিপোর্ট পেশ করেছে। টাটা মোটরসের হিসেব অনুযায়ী যদি আপনি যদি কোনও পেট্রোল গাড়ি চালান তাহলে আপনাকে ১ হাজার কিলোমিটার ড্রাইভ করলে ৭৫০০ টাকার তেল ভর্তি হবে। সেখানে এই গাড়ি ১০০০ কিলোমিটার চালালে আপনার মাত্র ১১০০ টাকা গড়ে খরচ হবে। এভাবে আপনি এক হাজার কিলোমিটার ড্রাইভ করলে সমতুল্য পেট্রোল গাড়ির তুলনায় সাড়ে ৬ হাজার টাকা বাঁচাতে পারবেন।

 

Read more!
Advertisement
Advertisement