Advertisement

ইউটিলিটি

Ac Electricity Bill High: AC চালানোর সময় এই ভুলগুলি করলেই বিল আসে খুব বেশি, জেনে নিন

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Apr 2026,
  • Updated 4:44 PM IST
  • 1/8

গরম পড়েছে। যেই কারণে অনেকেই অস্বস্তি এড়াতে নিয়মিত ব্যবহার করছেন এসি। বাড়িতে এসি ছাড়া থাকতেই তাঁদের কষ্ট হচ্ছে।

  • 2/8

যদিও মাসের শেষে যখন ইলেকট্রিক বিল আসছে, তখন বাড়ছে বিপদ। মাথায় হাত পড়ে যাচ্ছে। এত টাকা বিল কীভাবে আসছে, সেটা তারা বুঝতে পারছেন না। 

  • 3/8

বিশেষজ্ঞদের মতে, আমাদের নির্দিষ্ট কিছু ভুলের জন্যই এসির বিল আসে বেশি। আর সেই সকল ভুল সম্পর্কেই আমরা বিশদে জানালাম। 

  • 4/8

এসির তাপমাত্রা অনেকটা কম করে চালালেই বিপদ। তখন বিল বেশি আসে। তাই এই ভুল চলবে না। বরং এসি ২৪ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসে চালাতে হবে। তাহলেই কম আসবে বিল। 

  • 5/8

এসির এয়ার ফিল্টার নিয়মিত পরিষ্কার করুন। এই ফিল্টারে ময়লা জমলে কমে যায় এয়ার ফ্লো। ফলে এসিকে বেশি খাটতে হয়। তাই বিল আসে বেশি।

  • 6/8

অনেকেই ঘরের আয়তন অনুযায়ী কম টনের এসি লাগান। আর এই ভুলটা করেন বলেই বিপদ বাড়ে। তখন এসি বেশি খাটে। যার ফলে বিল আসে বেশি। সুতরাং এই ভুল আর নয়। 
 

  • 7/8

এসি চালানো অবস্থায় বারবার ঘর থেকে বেরবেন না। এমনকী ঢুকবেন না। এই ভুলের জন্যও এসির বিল বেশি আসতে পারে। তাই এমনটা করাও চলবে না। 

  • 8/8

সার্ভিসিং খুবই জরুরি। এসি নিয়মিত সার্ভিসিং না করলে বিল বেশি আসবে। তাই বছরে অন্তত এক থেকে দুইবার এসি সার্ভিস হল মাস্ট। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement