সোমবার দুপুরে কলকাতায় রেকর্ড বাড়ল সোনার দাম। পাশাপাশি একধাক্কায় রেট বেড়েছে রুপোরও। এদিন প্রায় ২১৫০ টাকা বেড়েছে হলদে ধাতুর রেট।
অন্যদিকে, আজ কলকাতায় প্রায় ৩ হাজার টাকার বেশি বেড়েছে রুপোর দামও। সোনা ও রুপোর এই দাম বুধবার দুপুর ৩টে পর্যন্ত বজায় থাকবে।
২৪ ক্যারেট সোনা: সোমবার দুপুর থেকে কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার রেট বেড়ে হয়েছে ১ লক্ষ ৫৪ হাজার ৪৫০ টাকা। আগামীকাল দুপুর পর্যন্ত এই দাম বজায় থাকবে। শুক্রবার কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম ছিল ১ লক্ষ ৫২ হাজার ২০০ টাকা। অর্থাৎ একদিনে ১০ গ্রাম পাকা সোনার দাম বেড়েছে ২২৫০ টাকা।
২৪ ক্যারেট সোনা সবচেয়ে বিশুদ্ধ সোনা, তাই একে পাকা সোনাও বলা হয়। কিন্তু এই ২৪ ক্যারেট সোনা দিয়ে কিন্তু গয়না তৈরি করা হয় না। কারণ ২৪ ক্যারেট বিশুদ্ধ সোনার প্রবণতা ভঙ্গুর। এগুলি গয়না তৈরির সময় বাঁকানো যায় না। এই কারণেই ২৪ ক্যারেট সোনা দিয়ে মূলত ছোট মূর্তি, কয়েন, গিনি ইত্যাদি তৈরি করা হয়।
২২ ক্যারেট হলমার্ক সোনা: সোমবার কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দর রয়েছে ১ লক্ষ ৪৭ হাজার ৫৫০ টাকা। আগামীকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত এই দাম বজায় থাকবে। শুক্রবার সেই রেট ছিল ১ লক্ষ ৪৫ হাজার ৪০০ টাকা। অর্থাৎ এক্ষেত্রেও একদিনে ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম বেড়েছে ২২৫০ টাকা।
২২ ক্যারেট ও ১৮ ক্যারেট সোনা দিয়ে গয়না তৈরি করা হয়। হলমার্ক গয়না তৈরিতে উৎসাহ দেয় সরকারও। গয়না বানানোর ক্ষেত্রে অবশ্যই হলমার্ক চিহ্ন দেখে নেওয়া উচিত। কারণ সেক্ষেত্রে ঠকে যাওয়ার সম্ভাবনা থাকে না।
রুপোর দাম: কলকাতায় সোমবার রুপোর কেজি রয়েছে ২ লক্ষ ৩৭ হাজার ৬০০ টাকা। শুক্রবার এই রেট ছিল ২ লক্ষ ৩৪ হাজার ৬৫০ টাকা। অর্থাৎ একদিনে ২৯৫০ টাকা বেড়েছে রুপোর রেটও।
বিশেষ দ্রষ্টব্য: এই দাম ওয়েস্ট বেঙ্গল বুলিয়ন মার্টেন্টস অ্যান্ড জুয়েলারি অ্যাসোসিয়েশন-এর রেট অনুযায়ী। তবে এই দামের সঙ্গে জুড়তে হবে GST, TCS ও মেকিং চার্জও। রবিবার বাদে প্রতিদিন দুপুরে এই দাম আপডেট হয়।