অনেকেরই পার্সোলান লোন নেওয়ার অভ্যাস। তাঁরা ছোটখাট বিষয়েই লোন নেন। আর এই ভুলটা করেন বলেই বাড়ে বিপদ। পরে পস্তাতে হয়।
তাই এই লোন থেকে যতটা সম্ভব দূরে থাকতে বলেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, এই লোন নিলে বড় সমস্যা হতে পারে। তাই এই লোন নেওয়ার অভ্যাস থেকে দূরত্ব বাড়ান।
সুতরাং আর সময় নষ্ট নয়, বরং জেনে নিন এই লোন নেওয়ার অভ্যাস থাকলে কত বড় ক্ষতি হতে পারে। সেই মতো শুধরে যান। নইলে বিপদ হতে পারে।
সবার প্রথমে তো আপনার সিবিল স্কোর কমে যাওয়ার আশঙ্কা বাড়বে। যার ফলে পরবর্তী সময় লোন পেতে সমস্যা হতে পারে। ব্যাঙ্ক লোন দিতে না চাইতে পারে। বেশি সুদ নিতে পারে। তাই সাবধান।
পার্সোনাল লোন বারবার নিলে আপনার লোন নেওয়ার অভ্যাস তৈরি হতে পারে। এর ফলে পরবর্তী সময় আপনার লোন নেওয়ার বাতিক হবে। সেটা বিরাট ভুল।
অত্যধিক লোন নিলে বেশি খরচ করতে পারেন। অহেতুক খরচ শুরু করতে পারেন। তার ফলে আবার বাড়বে সমস্যা। বেশি বেশি ইএমআই দিতে হবে।
অনেকে লোনের টাকা শোধ করার জন্য লোন নেন। একে বলে লোন ট্র্যাপ। আর তেমনটাই হতে পারে আপনার সঙ্গে। তাই এবার থেকে লোন নেওয়ার আগে সাবধান।
পার্সোলান লোন নেওয়ার পর টাকা না দিতে পারলে বিপদ। এমন পরিস্থিতিতে বাড়িতে লিগাল নোটিশ আসতে পারে। তারপরও টাকা না দিলে বাড়িতে আসতে পারে সংস্থার লোক।