Advertisement

ইউটিলিটি

Gold Price: ফের লাফিয়ে বাড়ল সোনার দাম, কলকাতায় রুপো আজ কত?

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Jul 2026,
  • Updated 6:35 PM IST
  • 1/7

সোমবার শহরে ফের বাড়ল সোনার দাম। হলদে ধাতুর পাশাপাশি দাম বেড়েছে রুপোরও। এদিন ২৪ ক্যারেটের পাশাপাশি ২২ ক্যারেটের সোনার দামেও বৃদ্ধি হয়েছে। 
 

  • 2/7

এদিন ৩০০ টাকা বেড়েছে সোনার দাম। অন্যদিকে, রুপোর রেট কেজি প্রতি বেড়েছে  ২৯৫০ টাকা। কোন সোনার দাম আজ কত রয়েছে? জেনে নেওয়া যাক।
 

  • 3/7

২৪ ক্যারেট সোনা: সোমবার কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার রেট রয়েছে ১ লক্ষ ৪৪ হাজার ৪০০ টাকা। গতকাল, শনিবার এই দাম ছিল ১ লক্ষ ৪৪ হাজার ১০০ টাকা। অর্থাৎ একদিনে ১০ গ্রাম পাকা সোনার দাম বেড়েছে ৩০০ টাকা।
 

  • 4/7

২৪ ক্যারেট সোনা সবচেয়ে বিশুদ্ধ হলেও, এই সোনা দিয়ে কিন্তু গয়না তৈরি করা হয় না। কারণ ২৪ ক্যারেট বিশুদ্ধ সোনার প্রবণতা ভঙ্গুর। এগুলি গয়না তৈরির সময় বাঁকানো যায় না। এই কারণেই ২৪ ক্যারেট সোনা দিয়ে মূলত ছোট মূর্তি, কয়েন, গিনি ইত্যাদি তৈরি করা হয়।
 

  • 5/7

২২ ক্যারেট হলমার্ক সোনা: শনিবার কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দর ছিল ১ লক্ষ ৩৭ হাজার ৬৫০ টাকা। আজ সোমবার সেই রেট বেড়ে হয়েছে ১ লক্ষ ৩৭ হাজার ৯৫০ টাকা। অর্থাৎ এক্ষেত্রেও একদিনে ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম বেড়েছে ৩০০ টাকা।
 

  • 6/7

অন্যদিকে, ২২ ক্যারেট ও ১৮ ক্যারেট সোনা দিয়ে গয়না তৈরি করা হয়। হলমার্ক গয়না তৈরিতে উৎসাহ দেয় সরকারও। গয়না বানানোর ক্ষেত্রে অবশ্যই হলমার্ক চিহ্ন দেখে নেওয়া উচিত।
 

  • 7/7

রুপোর দাম কত?

কলকাতায় আজ শনিবার রুপোর কেজি ছিল ২ লক্ষ ২৩ হাজার ৯৫০ টাকা। সোমবার এই রেট রয়েছে ২ লক্ষ ২৫ হাজার ৯০০ টাকা। অর্থাৎ একদিনে ২৯৫০ টাকা বেড়েছে রুপোর রেটও।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement