Advertisement

ইউটিলিটি

Gold Price: কলকাতায় কমে গেল সোনার দাম, পাল্লা দিয়ে সস্তা রুপোও

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 May 2026,
  • Updated 4:35 PM IST
  • 1/7

শহর কলকাতায় সস্তা হল সোনা। পাশাপাশি কমল  রুপোর দরও। এই নিয়ে  ২২ ক্যারেটের পাশাপাশি ২৪ ক্যারেটের সোনার রেটও কমেছে। 
 

  • 2/7

কোন ধরনের সোনার দাম কতটা বাড়ল, জেনে নেওয়া যাক।
 

  • 3/7

২৪ ক্যারেট সোনা: বুধবার কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দর রয়েছে ১ লক্ষ ৫৮ হাজার ৫০০ টাকা। মঙ্গলবার এই পাকা সোনার রেট ছিল ১ লক্ষ ৫৯ হাজার ২৫০ টাকা। অর্থাৎ প্রতি ১০ গ্রামে ৭৫০ টাকা কমেছে পাকা সোনার দাম।
 

  • 4/7

২২ ক্যারেট হলমার্ক সোনা: বুধবার কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দর রয়েছে ১ লক্ষ ৫১ হাজার ৪০০ টাকা। যা মঙ্গলবার ছিল ১ লক্ষ ৫২ হাজার ১০০ টাকা।  অর্থাৎ প্রতি ১০ গ্রামে ৭০০ টাকা বেড়েছে সোনার দাম।
 

  • 5/7

২২ ক্যারেট হলমার্ক সোনা: এই সোনা দিয়েই মূলত গয়না তৈরি করা হয়। তবে গয়না বানানোর ক্ষেত্রে অবশ্যই হলমার্ক চিহ্ন দেখে নেওয়া উচিত।
 

  • 6/7

রুপোর রেট: কলকাতায় সোনার দামের পাশাপাশি দাম কমেছে রুপোও। আজ শহরে রুপোর দাম রয়েছে ২ লক্ষ ৬৭ হাজার ৩৫০ টাকা। শনিবার এই দাম ছিল ২ লক্ষ ৭০ হাজার ৩০০ টাকা। অর্থাৎ প্রতি কেজিতে ২৯৫০ টাকা সস্তা হয়েছে রুপো। 

  • 7/7

রুপো কেনার সময় কোন কোন দিকে নজর রাখা উচিত?

রুপো কেনার সময় প্রথমেই এর বিশুদ্ধতা যাচাই করা জরুরি। কেনার আগে সেদিনের বাজারদর জেনে নিন এবং মেকিং চার্জ আলাদা নেওয়া হচ্ছে কি না বুঝে নিন। রুপোর ওজন সঠিক কি না তা দেখে নেওয়ার পাশাপাশি অবশ্যই বৈধ বিল সংগ্রহ করুন। ভবিষ্যতে বিক্রি বা বদলের সুবিধার জন্য দোকানের এক্সচেঞ্জ নীতিও জেনে রাখা ভালো। প্রতারণা এড়াতে সবসময় বিশ্বস্ত দোকান থেকেই রুপো কেনার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement