কলকাতায় ফের বাড়ল সোনার দাম। পাশাপাশি দাম বেড়েছে রুপোরও। এদিন ২৪ ক্যারেটের পাশাপাশি ২২ ক্যারেটের সোনার দামেও বৃদ্ধি হয়েছে।
এদিন প্রায় ৬৫০ টাকা বেড়েছে সোনার দাম। অন্যদিকে, রুপোর রেট কেজি প্রতি বেড়েছে ৩৭০০ টাকা। কোন সোনার দাম আজ কত রয়েছে? জেনে নেওয়া যাক।
২৪ ক্যারেট সোনা: মঙ্গলবার কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার রেট রয়েছে ১ লক্ষ ৪৩ হাজার ৪৫০ টাকা। গতকাল, সোমবার এই দাম ছিল ১ লক্ষ ৪২ হাজার ৭৫০ টাকা। অর্থাৎ একদিনে ১০ গ্রাম পাকা সোনার দাম বেড়েছে ৭০০ টাকা।
উল্লেখ্য, ২৪ ক্যারেট সোনা সবচেয়ে বিশুদ্ধ হলেও, এই সোনা দিয়ে কিন্তু গয়না তৈরি করা হয় না। কারণ ২৪ ক্যারেট বিশুদ্ধ সোনার প্রবণতা ভঙ্গুর। এগুলি গয়না তৈরির সময় বাঁকানো যায় না। এই কারণেই ২৪ ক্যারেট সোনা দিয়ে মূলত ছোট মূর্তি, কয়েন, গিনি ইত্যাদি তৈরি করা হয়।
২২ ক্যারেট হলমার্ক সোনা: সোমবার কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দর ছিল ১ লক্ষ ৩৬ হাজার ৩৫০ টাকা। মঙ্গলবার এই রেট ছিল ১ লক্ষ ৩৭ হাজার টাকা। অর্থাৎ একদিনে ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম বেড়েছে ৬৫০ টাকা।
অন্যদিকে, ২২ ক্যারেট ও ১৮ ক্যারেট সোনা দিয়ে গয়না তৈরি করা হয়। হলমার্ক গয়না তৈরিতে উৎসাহ দেয় সরকারও। গয়না বানানোর ক্ষেত্রে অবশ্যই হলমার্ক চিহ্ন দেখে নেওয়া উচিত।
রুপোর দাম কত?
কলকাতায় আজ মঙ্গলবার রুপোর কেজি রয়েছে ২ লক্ষ ২৪ হাজার ৭০০ টাকা। সোমবার এই রেট ছিল ২ লক্ষ ২১ হাজার টাকা। অর্থাৎ একদিনে ৩৭০০ টাকা বেড়েছে রুপোর রেটও।