নতুন বছরে নতুন লুকে Royal Enfield Classic 350। ২০২৬ ভার্সানে বেশ কিছু স্টাইলিশ রঙের অপশন পাবেন।
ক্লাসিক ডিজাইন। সঙ্গে মডার্ন ফিনিশ। এটাই রয়্যাল এনফিল্ডের মূল আকর্ষণ। প্রত্যেকটি রঙের মধ্যেই আলাদা ক্যারেক্টার ও স্টাইল স্টেটমেন্ট রয়েছে।
শহরের রাস্তায় হোক বা লং রাইড; এই কালার অপশনগুলি চোখ টানবেই। আসুন দেখে নেওয়া যাক, কোন রঙটি আপনার ব্যক্তিত্বের সঙ্গে সবচেয়ে বেশি মানানসই।
Madras Red: ‘মাদ্রাজ রেড’ উজ্জ্বল ও প্রাণবন্ত। এই রঙে ঐতিহ্য আর আধুনিকতার মিশেল। যাঁরা একটু চোখে পড়ার মতো রঙ পছন্দ করেন, তাঁদের জন্য একেবারে পারফেক্ট।
Redditch Red: ‘রেডডিচ রেড’ রঙটি তুলনামূলকভাবে ক্লাসিক। পুরনো দিনের রেট্রো ফিল। সিম্পল অথচ এলিগ্যান্ট লুকের জন্য বেশ জনপ্রিয়।
Medallion Bronze: ‘মেডেলিয়ন ব্রোঞ্জ’ রঙে ক্লাসিকের সঙ্গে এলিগ্যান্সের মিশেল। হালকা ব্রোঞ্জ টোন। প্রিমিয়াম ও ভিন্টেজ ফিনিশ।
Commando Sand: নাম থেকে বোঝা যাচ্ছে... বালির মতো রঙ। যাঁদের একটু কমব্যাট লুক ভাল লাগে, অ্যাডভেঞ্চারপ্রেমী; তাঁদের জন্য পারফেক্ট।
Gun Grey: ‘গান গ্রে’ রঙে মিলিটারি ধাঁচের রাগেড লুক রয়েছে। রাফ অ্যান্ড টাফ একটি ব্যাপার রয়েছে।
Stealth Black: ম্যাট ব্ল্যাক ফিনিশের ‘স্টেলথ ব্ল্যাক’ একেবারে অ্যাগ্রেসিভ ও মডার্ন লুকের। যাঁরা সিম্পল কিন্তু স্টাইলিশ লুক চান, তাঁদের জন্য পারফেক্ট।
Emerald: গাঢ় সবুজ ‘এমেরাল্ড’ রঙের মধ্যে বেশ একটি রাজকীয় ছোঁয়া রয়েছে। ক্রোম ফিনিশের জন্য আরও প্রিমিয়াম লাগে। ক্লাসিক ডিজাইনপ্রেমীদের নিঃসন্দেহে খুব পছন্দ হবে।