Advertisement

ইউটিলিটি

Top Stocks To Buy In India 2026: ৮০% চড়বে দর, HAL থেকে Zen Tech, ব্রোকারেজদের নজরে ৮ স্টক

Aajtak Bangla
Aajtak Bangla
  • মুম্বই,
  • 07 Apr 2026,
  • Updated 7:21 PM IST
  • 1/10

বিনিয়োগকারীদের জন্য এমনই এক আশার খবর শোনাল এলারা ক্যাপিটাল (Elara Capital)। তাদের সাম্প্রতিক এক রিপোর্টে দাবি করা হয়েছে, বাছাই করা আটটি শেয়ারে বিনিয়োগ করলে আগামী দিনে ঝোড়ো গতিতে বাড়তে পারে আপনার সম্পদ।

  • 2/10

ব্রোকারেজ সংস্থাটির দেওয়া তালিকায় প্রথম সারিতেই রয়েছে হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড বা এইচএএল (HAL)। বর্তমানে এই প্রতিরক্ষা খাতের শেয়ারটির দাম ৪৪০০ টাকার আশেপাশে ঘোরাফেরা করলেও, লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫৬৬০ টাকা। অর্থাৎ, পকেটে আসতে পারে প্রায় ২৮ শতাংশ বাড়তি মুনাফা।

  • 3/10

পিছিয়ে নেই জেন টেকনোলজিস (Zen Technologies) নামের সংস্থাটিও। বর্তমানে ৮৫৯ টাকার এই শেয়ারটি আগামী দিনে ১৫৫০ টাকার গণ্ডি ছুঁতে পারে বলে মনে করছে এলারা। হিসেব কষলে দেখা যাচ্ছে, এই একটি শেয়ারই লগ্নিকারীদের মুখে প্রায় ৮০ শতাংশ হাসির ঝিলিক ফুটিয়ে তোলার ক্ষমতা রাখে।

  • 4/10

প্রতিরক্ষা খাতের আরও দুই মহারথী ভারত ইলেকট্রনিক্স (BEL) এবং বিইএমএল (BEML)-এর ওপরেও অগাধ আস্থা রাখা হচ্ছে। বিইএমএল-এর জন্য ৪৯০০ টাকা এবং বিইএল-এর জন্য ৩২০ টাকার টার্গেট প্রাইস বা লক্ষ্যমাত্রা স্থির করেছেন বাজার বিশেষজ্ঞরা।

  • 5/10

পরিকাঠামো ক্ষেত্রে পরিচিত নাম রাইটস (RITES)-এর ওপরেও বাজি ধরছে ব্রোকারেজ সংস্থাটি। বর্তমানে ৬৬৭ টাকায় দাঁড়িয়ে থাকা এই শেয়ারটির গন্তব্য হতে পারে ৯৫০ টাকা। অর্থাৎ প্রায় ৪২ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না দালাল স্ট্রিট।

  • 6/10

তালিকায় জায়গা করে নিয়েছে এলজি বালকৃষ্ণান অ্যান্ড ব্রাদার্স (LG Balakrishnan & Bros)। অটোমোবাইল সেক্টরের এই সংস্থাটির শেয়ার বর্তমানে ১১৮০ টাকার আশেপাশে। তবে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৩৪০ টাকা। লম্বা দৌড়ে এই শেয়ারটিও ভালো ফল করবে বলে আশা করা হচ্ছে।

  • 7/10

পিছিয়ে নেই ভারত ফোর্জ (Bharat Forge)-ও। এর শেয়ার দর বর্তমানে ১৪৬২ টাকা হলেও, লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৬৫০ টাকা। অর্থাৎ প্রায় ১৩ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস দিচ্ছে এলারা ক্যাপিটাল। প্রতিরক্ষা ও ইঞ্জিনিয়ারিং খাতের এই নামী সংস্থায় নজর রাখছেন অনেকেই।

  • 8/10

প্রাজ ইন্ডাস্ট্রিজ (Praj Industries)-এর শেয়ারটির বর্তমান দর ৬৬৯ টাকার আশেপাশে। তবে ব্রোকারেজ হাউসের দাবি, এটি ৮৫০ টাকা পর্যন্ত দৌড় দেওয়ার ক্ষমতা রাখে। অর্থাৎ এখান থেকেও প্রায় ২৭ শতাংশ লাভের মুখ দেখতে পারেন সাধারণ বিনিয়োগকারীরা।

  • 9/10

বিশেষজ্ঞদের মতে, নতুন অর্থবর্ষের শুরুতেই এই পোর্টফোলিও বেশ শক্তিশালী। প্রতিরক্ষা থেকে পরিকাঠামো, সব ক্ষেত্রেই সরকারি বরাদ্দের জোয়ার আসায় এই শেয়ারগুলির পালে হাওয়া লাগবে বলেই মনে করা হচ্ছে। তবে শেয়ার বাজার মানেই ঝুঁকি, তাই লগ্নির আগে ভাবনাচিন্তা জরুরি।

 

  • 10/10

আপাতত এই আটটি শেয়ারই এখন দালাল স্ট্রিটের আলোচনার কেন্দ্রবিন্দুতে। সাধারণ মধ্যবিত্ত বিনিয়োগকারী থেকে শুরু করে বড় মাপের লগ্নিকারী, সবার চোখই এখন এই ‘টার্গেট প্রাইস’-এর দিকে। তবে কি সত্যিই আশি শতাংশ লাভের মুখ দেখবে সাধারণ মানুষ? উত্তর দেবে সময়।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement