সোমবার দাম বৃদ্ধির পর কলকাতা শহরে সস্তা হল সোনার রেট। পাশাপাশি পাল্লা দিয়ে কমেছে রুপোর দামও। এদিন প্রায় আড়াই হাজার কমেছে রুপোর রেট।
১৬ জুন, মঙ্গলবার কোন ধরনের সোনা ও রুপোর দাম কত রয়েছে, জেনে নেওয়া যাক
২৪ ক্যারেট সোনা: সোমবার কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দর ছিল ১ লক্ষ ৫০ হাজার ৯০০ টাকা। মঙ্গলবার এই দাম কমে হয়েছে ১ লক্ষ ৫০ হাজার ৮০০ টাকা। অর্থাৎ একদিনে ১০ গ্রাম সোনার দাম কমেছে মাত্র ১০০ টাকা।
২২ ক্যারেট হলমার্ক সোনা: সোমবার কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দর ছিল ১ লক্ষ ৪৪ হাজার ১৫০ টাকা। আজ মঙ্গলবার এই রেট হয়েছে ১ লক্ষ ৪৪ হাজার ৫০ টাকা। অর্থাৎ একদিনে ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম কমেছে ১০০ টাকা।
২৪ ক্যারেট সোনা সবচেয়ে বিশুদ্ধ হলেও, এই সোনা দিয়ে কিন্তু গয়না তৈরি করা হয় না। কারণ ২৪ ক্যারেট বিশুদ্ধ সোনার প্রবণতা ভঙ্গুর। এগুলি গয়না তৈরির সময় বাঁকানো যায় না। এই কারণেই ২৪ ক্যারেট সোনা দিয়ে মূলত ছোট মূর্তি, কয়েন, গিনি ইত্যাদি তৈরি করা হয়।
২২ ক্যারেট হলমার্ক সোনা দিয়েই মূলত গয়না তৈরি করা হয়। হলমার্ক গয়না তৈরিতে উৎসাহ দেয় সরকারও। গয়না বানানোর ক্ষেত্রে অবশ্যই হলমার্ক চিহ্ন দেখে নেওয়া উচিত।
রুপোর দাম কত?
কলকাতায় আজ সোনার দামের পাশাপাশি রুপোর রেটও কমেছে। সোমবার শহরে রুপোর কেজি ছিল ২ লক্ষ ৫২ হাজার ২৫০ টাকা। মঙ্গলবার এই রেট কমে হয়েছে ২ লক্ষ ৪৯ হাজার ৮০০ টাকা। অর্থাৎ একদিনে ২৪৫০ টাকা কমেছে রুপোর রেট।