Advertisement

ইউটিলিটি

Missed Home Loan EMI: হোম লোন EMI মিস, কী কী বিপদ হতে পারে জানেন?

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Mar 2026,
  • Updated 1:42 PM IST
  • 1/8

হোম লোন অনেকেই নিয়ে থাকেন। এই লোন নিয়েই তারা বাড়ি বা ফ্ল্যাট কিনে নেন। যদিও এই লোন শোধ করার সময়ই অনেকে বিপদে পড়েন। তাই এই লোন নিয়ে সাবধান হতে হবে। 

  • 2/8

মাথায় রাখবেন, হোম লোনের ইএমআই একবার মিস হলেই মুশকিল। এমন পরিস্থিতিতে বিপদ বাড়বে বই কমবে না। বড় ক্ষতি হয়ে যেতে পারে। 

  • 3/8

তাই আর সময় নষ্ট না করে জেনে নিন যে হোম লোন ইএমআই মিস করলে কত বড় ক্ষতি হতে পারে। আশা করছি, তারপর আপনি নিজেই শুধরে যাবেন। 

  • 4/8

সবার প্রথমে কমে যাবে ক্রেডিট স্কোর। একটা মাত্র ইএমআই মিস করলেই বড় সড় আঘাত আসবে ক্রেডিট স্কোরের উপর। তাই এই বিষয়টা মাথায় রাখুন। 

  • 5/8

ক্রেডিট হিস্ট্রি খুবই খারাপ হয়ে যাবে। এর ফলে পরবর্তী সময় আর লোন পাবেন না। ব্যাঙ্ক লোন দেওয়ার ক্ষেত্রে গড়িমসি করতে পারে। 

  • 6/8

ইএমআই মিস করলে একটা পেনাল্টি দেওয়ার প্রয়োজনও পড়তে পারে। আর সেটা অনেকটাই টাকা। তাই এই বিষয়টা ভুলবেন না। 

  • 7/8

হোম লোনের একাধিক ইএমআই মিস করলে বাড়িতে আইনি চিঠি আসতে পারে। ব্যাঙ্ক আপনার ফ্ল্যাট বা বাড়ি নিয়ে নিতে পারে বলে নোটিশ পাঠাতে পারে। 

  • 8/8

এই নোটিশের পরও যদি আপনি টাকা না দেন, তাহলে সমস্যা হতে পারে। এমন পরিস্থিতিতে ব্যাঙ্ক বাড়িতে পৌঁছে যেতে পারে। আর সেটা নিশ্চয়ই চাইছেন না। তাই ঠিক সময়ে টাকা দিন।

Advertisement
Advertisement