Advertisement

Aadhar Lock Unlock : Biometric লকে রাখুন Aadhar, কেউ চুরি করতে পারবে না তথ্য

Aadhar Lock Unlock : আধার কার্ড প্রয়োজনীয় এক নথি। এই কার্ডকে ব্যবহার করে অনেকেই এর অপপ্রয়োগ করে থাকেন। তবে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)-র পরামর্শ, আধার ডেটা এবং বায়োমেট্রিক্সকে অনলাইনে লক করা সম্ভব। তবে তা অস্থায়ীভাবে।

ফাইল ছবি ফাইল ছবি
Aajtak Bangla
  • দিল্লি ও কলকাতা ,
  • 21 Aug 2022,
  • अपडेटेड 5:22 PM IST
  • আধার কার্ড প্রয়োজনীয় এক নথি
  • এই কার্ডকে ব্যবহার করে অনেকেই এর অপপ্রয়োগ করে থাকেন
  • তবে বিশেষ কৌশলে কার্ডকে রাখা যেতে পারে সুরক্ষিত

আধার কার্ড প্রয়োজনীয় এক নথি। এই কার্ডকে ব্যবহার করে অনেকেই এর অপপ্রয়োগ করে থাকেন। তবে  ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)-র পরামর্শ, আধার ডেটা এবং বায়োমেট্রিক্সকে অনলাইনে লক করা সম্ভব। তবে তা অস্থায়ীভাবে। অর্থাৎ আপনি যখন ব্যবহার করবেন না তখন লক করে রাখুন। ব্যবহারের সময় লক খুলতে পারবেন। 

বায়োমেট্রিক্স ডেটা কীভাবে লক বা আনলক করতে হয় তা জানার আগে, জেনে নেওয়া যাক কীভাবে UIDAI ডেটা সংগ্রহ করে।

আধারে নাম নথিভুক্ত করার জন্য পুরো নাম, ঠিকানা, মোবাইল নম্বর, জন্ম তারিখ ইত্যাদি দিতে হয়। যার কার্ড হবে তার ছবিও তোলা হয়। কিন্তু, সেটি বায়োমেট্রিক্সের অংশ নয়। 

তবে বায়োমেট্রিক্স ডেটা আপনার ১০ আঙুলের ছাপ ও Irises কভার করে। তাই আধারকে লক বা আনলক করার জন্য আপনি শুধুমাত্র  আঙুলের ছাপ এবং Irise সম্পর্কিত ডেটা ব্যবহারের অনুমতি দিতে পারেন। তবে লক বা আনলক করার জন্য আপনার মোবাইল নম্বর বা ইমেল আইডি UIDAI-তে আগে থেকেই সংযুক্ত থাকতে হবে। সেজন্য নিকটবর্তী কোনও কেন্দ্রে গিয়ে আপনার মোবাইল নম্বর এবং ইমেল আইডি আধারের সঙ্গে সংযুক্ত আছে কি না চেক করে নিতে পারেন। 

কীভাবে বায়োমেট্রিক্স লক করবেন? 
১.https://resident.uidai.gov.in/biometric-lock-এ গিয়ে আপনার আধার নম্বর, সিকিউরিটি কোড (ছবি থেকে নম্বর) লিখুন। তারপর সেন্ড OTP-তে ক্লিক করুন। 

২. এবার আপনার নিবন্ধিত মোবাইল নম্বরে SMS-এ OTP পাবেন৷ OTP লিখুন এবং লগইন এ ক্লিক করুন। 

৩. নিরাপত্তা কোড লিখুন এবং তারপর 'বায়োমেট্রিক লকিং চালু করুন' অপশনে ক্লিক করুন। 

৪. যদি আপনার আধার নম্বর সফলভাবে 'বায়োমেট্রিক্স লকিং'-এ করে থাকেন তাহলে একটা ন়তুন স্ক্রিন দেখতে পাবেন। 

Advertisement

৫. এভাবেই আপনার আধার কার্ড বায়োমেট্রিক্স তথ্য লক করতে পারবে। প্রয়োজনে আপনি আবার আনলকও করতে পারেন।
 

Read more!
Advertisement
Advertisement