Advertisement

Pulsar 125 এবং 150 র নতুন মডেল আনছে Bajaj, শোরুম থেকে এল ছবি

Bajaj Pulsar 125 and Pulsar 150: আগামী ২৪ অগাস্ট বাজারে আপডেটের বাজাজ পালসার ১২৫ এবং পালসার ১৫০ আসছে। বর্তমানে এই সেগমেন্টের বাজারে এমনিতেই প্রতিযোগিতা তুঙ্গে।

আগামী ২৪ অগাস্ট বাজারে আপডেটের বাজাজ পালসার ১২৫ এবং পালসার ১৫০ আসছে।আগামী ২৪ অগাস্ট বাজারে আপডেটের বাজাজ পালসার ১২৫ এবং পালসার ১৫০ আসছে।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Aug 2026,
  • अपडेटेड 9:32 PM IST
  • আগামী ২৪ অগাস্ট বাজারে আপডেটের বাজাজ পালসার ১২৫ এবং পালসার ১৫০ আসছে।
  • বর্তমানে এই সেগমেন্টের বাজারে এমনিতেই প্রতিযোগিতা তুঙ্গে।
  • ডিজাইনে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে।

Bajaj Pulsar 125 and Pulsar 150: আগামী ২৪ অগাস্ট বাজারে আপডেটের বাজাজ পালসার ১২৫ এবং পালসার ১৫০ আসছে। বর্তমানে এই সেগমেন্টের বাজারে এমনিতেই প্রতিযোগিতা তুঙ্গে। সে কথা মাথায় রেখে একেবারে নতুন প্ল্যাটফর্মে এই দুই মোটরসাইকেলে আপডেট আনা হয়েছে। ডিজাইনে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। বাইকপ্রেমীদের নজর কাড়তে বাধ্য।

আরও পড়ুন: Jio-র সস্তার প্ল্যান! রোজ ১.৫ জিবি ডেটা এবং দারুণ বেনেফিটস এই প্যাকে

ডিলারশিপে এর মধ্যেই বাইকগুলি এসে গিয়েছে। ইতিমধ্যেই সেই ছবি এসে গিয়েছে। ছবি বিশ্লেষণ করলে দেখা যাবে, নেক্সট-জেনারেশন পালসারের লুকে নতুনত্ব ও ক্লাসিক ফিলের একটা ভাল কম্বিনেশন পাবেন। বড় হেডলাইট কাউল, অ্যাট্র্যাকটিভ ফুয়েল ট্যাঙ্ক এবং স্লিক টেল সেকশন। বাইকটিতে বেশ মডার্ন লুক আছে। বডিওয়ার্কের নিচে একেবারে নতুন ফ্রেম পাবেন। টেলিস্কোপিক ফর্ক এবং মনোশক সাসপেনশনের সাহায্যে কনট্রোলড হবে। ব্রেকিংয়ের ক্ষেত্রে সামনে ডিস্ক ব্রেক এবং পেছনে ড্রাম ব্রেক পাবেন।

পারফরম্যান্সের দিক থেকেও বড় চমক থাকছে। পালসার ১২৫ এবং ১৫০ মডেলে সম্পূর্ণ নতুন ইঞ্জিন থাকবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে পালসার ১৫০ মডেলে একটি অয়েল-কুলার অ্যাড করা হয়েছে। পাওয়ার ও টর্ক ইনক্রিজ হবে। আধুনিক ফিচার্সের কথা মাথায় রেখে টপ মডেলগুলিতে ব্লুটুথ কানেক্টিভিটি এবং নেভিগেশনের সুবিধা পাবেন। কালার টিএফটি ডিসপ্লে থাকতে পারে এই মডেলে।

আরও পড়ুন: PF অ্যাকাউন্টে কখন সুদ আসা বন্ধ হয়ে যায়? বড় নিয়ম জানাল EPFO

আগে বিভিন্ন মডেলে এই বাইকগুলোর মুক্তির সম্ভাব্য তারিখ ১২ অগাস্ট বলা হচ্ছিল। তবে আপাতত জানা যাচ্ছে, আগামী ২৪ অগাস্ট বাজারে এই নতুন মডেল আসতে পারে। কম্পিটিশনের বাজার। ফলে অ্যাফোর্ডেবল দামেই বাইকগুলি পাবেন। এই নতুন মডেলে ক্লাসিক পালসার প্রেমীদের কেমন রেসপন্স আসে, সেটাই দেখার।  

Read more!
Advertisement
Advertisement