Advertisement

Madhyamik Exam 2023 : মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় খবর, বিশেষ ব্যবস্থা সরকারের

মাধ্যমিক পরীক্ষার সময় ছাত্রছাত্রী ও অভিভাবক-অভিভাবিকাদের জন্য কলকাতা পুরসভার তরফ থেকে কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেই বিষয়ে বিষদে জানালেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

প্রতীকী ছবিপ্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Feb 2023,
  • अपडेटेड 8:54 PM IST
  • ২৩ তারিখ শুরু মাধ্যমিক
  • প্রস্তুত প্রশাসন
  • যা বললেন ফিরহাদ হাকিম...

আগামী ২৩ তারিখ শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2023)। আর পরীক্ষার সময় ছাত্রছাত্রী ও অভিভাবক-অভিভাবিকাদের জন্য কলকাতা পুরসভার তরফ থেকে কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেই বিষয়ে বিষদে জানালেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। মঙ্গলবার ফিরহাদ হাকিম জানান, 'আমরা পুরোপুরিভাবে তৈরি। আমাদের পরিবহণ দফতরও অতিরিক্ত বাস দিচ্ছে। আমরা ক্লাব-সংগঠনগুলোকেও বলেছি অভিভাবকদের বসার জন্য একটু ব্যবস্থা করতে। আমরা পার্কগুলো খুলে দেব, যাতে অভিভাকরা বসতে পারেন এবং অপেক্ষা করতে পারেন। সেখানে যাতে জল দেওয়া থাকে, শৌচাগার ব্যবহার করতে পারেন সেগুলোও দেখে দেব। আমরা তৈরি আছি, আমাদের বাচ্চারা পরীক্ষা দেবে, জীবনে এগিয়ে যাবে, তার জন্য যা দরকার আমরা করব'।

অন্যদিকে বিধাননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার গৌরব শর্মা বলেন, 'মাধ্যমিক পরীক্ষার জন্য কেন্দ্রগুলো চিহ্নিত করা হয়েছে। সেখানে কতজন পরীক্ষার্থী আসবে সেটাও নির্দিষ্ট করা আছে। রাস্তায় যাতে কোনও যানজট না হয়, কোনও অসুবিধা না হয় সেটা দেখা হবে। কেন্দ্র অনুযায়ী, যে নিরাপত্তা ব্যবস্থা, তা করা হবে। এর পাশাপাশি বেশ কিছু জায়গায় সহায়তা ডেক্স ও অ্যাসিস্ট্যান্ট ডেক্স করা হবে। বাচ্চাদের যদি কোনও কেন্দ্র খুঁজে বের করতে অসুবিধা হয় বা রাস্তায় যদি কোন সমস্যা হয়, সেক্ষেত্রে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারবে। সিনিয়র অফিসাররাও পেট্রোলিঙে থাকবেন'। এককথায় পরীক্ষা শান্তিপূর্ণ করতে যা যা দরকার, তা সবই করা হচ্ছে বলে জানান বিধাননগরের পুলিশ কমিশনার। 

মেট্রোয় বিশেষ পরিষেবা
এদিকে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক (Uccha Madhyamik 2023) এবং একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার জন্য বিশেষ পরিষেবার আয়োজন করছে মেট্রো রেলও (Kolkata Metro)। মঙ্গলবার মেট্রোর তরফে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয় যে, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার জন্য ২৩ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ এবং ১৪ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত পরীক্ষার আগে ও পরে ৫-৬ মিনিট অন্তর চলবে মেট্রো। সকাল ৯টা থেকে রাত্রি ৮টা ১৮ মিনিট পর্যন্ত মিলবে এই পরিষেবা। এছাড়া এই একই সময়ের মধ্যে শনিবার করে ৪টি আপ এবং ৪টি ডাউন, অর্থাৎ মোট ৮টি অতিরিক্ত ট্রেন চালাবে মেট্রো। বেলা ১০টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৩টে থেকে সন্ধ্যে ৫টার মধ্যে মিলবে এই অতিরিক্ত মেট্রো পরিষেবা।

Advertisement


 

Read more!
Advertisement
Advertisement