
Ola S1 X Plus: এক চার্জে ৩২০ কিলোমিটার। নতুন ইলেকট্রিক স্কুটার বাজারে আনল ওলা। দেশের ইভি বাজারে বড় চমক দিল Ola Electric। লঞ্চ হল নতুন S1 X+ মডেল। কম দাম। বেশি রেঞ্জ। এই দুই বিষয় মাথায় রেখেই নতুন স্কুটারটি আনা হয়েছে বলে দাবি সংস্থার। নতুন Ola S1 X Plus স্কুটারে ৫.২ kWh ব্যাটারি প্যাক থাকছে। সংস্থার দাবি, একবার ফুল চার্জ করলে এই স্কুটার ৩২০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে (Ola S1 X Plus Range)। যদিও বাস্তবে রাস্তার অবস্থা, চালানোর ধরন এবং চালকের ওজনের উপর নির্ভর করে এই রেঞ্জ কিছুটা কমবেশি হতে পারে। আরও পড়ুন: Activa থেকে Ntorq, ভারতে Best-Selling এই ৫ Scooter
Ola S1 X Plus Price
দামের দিক থেকেও বড় চমক দিয়েছে ওলা। স্কুটারের এক্স-শোরুম দাম রাখা হয়েছে ১,২৯,৯৯৯ টাকা। তবে এই দাম সীমিত সময়ের জন্য। ১৫ এপ্রিল পর্যন্ত এই ইন্ট্রোডাক্টরি প্রাইস প্রযোজ্য থাকবে বলে জানিয়েছে সংস্থা। ফলে যাঁরা কম খরচে বেশি রেঞ্জের স্কুটার খুঁজছেন তাঁদের কাছে এটি বড় সুযোগ।
Ola S1 X Plus Performance
পারফরম্যান্সের দিক থেকেও যথেষ্ট শক্তিশালী। রয়েছে ১১ kW মিড-ড্রাইভ মোটর। সংস্থার দাবি, এই স্কুটারের টপ স্পিড ঘণ্টায় ১২৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। পাশাপাশি ব্রেক-বাই-ওয়্যার প্রযুক্তি এবং ফ্রন্ট ডিস্ক ব্রেক আছে। (তবে স্কুটারে ১২৫ কিলোমিটার স্পিড না তোলাই ভাল)
Ola S1 X Plus Battery
এই স্কুটারের সবচেয়ে বড় আকর্ষণ হল নতুন ব্যাটারি প্রযুক্তি। এতে ‘4680 Bharat Cell’ ব্যবহার করা হয়েছে। এটি সম্পূর্ণভাবে ভারতে তৈরি। সংস্থার মতে, নিজস্ব ব্যাটারি প্রযুক্তি ব্যবহারের ফলে খরচ কমবে। সাধারণ মানুষের নাগালের মধ্যেই উন্নত ইভি প্রযুক্তি পৌঁছে দেওয়াই লক্ষ্য বলে দাবি সংস্থার।
নতুন Ola S1 X Plus-এর দাম(Price) মাত্র ১.২৯ লক্ষ টাকা(এক্স-শোরুম)।
বর্তমানে Ola Electric-এর পোর্টফোলিওতে একাধিক মডেল রয়েছে। প্রিমিয়াম সেগমেন্টে S1 Pro ও S1 Pro+ ছিল। এছাড়াও S1 X সিরিজে তুলনামূলক সস্তার অপশন রয়েছে। পাশাপাশি ভবিষ্যতে রোডস্টার মোটরসাইকেলও আসতে পারে। সেটি নিয়ে কাজ করছে সংস্থা।
কম দামে বেশি রেঞ্জের ইলেকট্রিক স্কুটার হিসাবে এতদিন অন্য অপশন বলতে এথার আর বাজাজ(চেতক ইভি) ছিল। সেই বাজারে প্রতিযোগিতা আরও বাড়াল ওলা। কম দূরত্বের যাতায়াতের জন্য ওলার এই স্কুটারটি উইশলিস্টে রাখা যেতেই পারে।