Advertisement

ভাইরাল

চাষির মাথায় হাত! মাটিতে পুঁতে রাখা ৫ লাখ টাকা উইপোকায় খেয়ে কী অবস্থা করল দেখুন! VIRAL সব ছবি

Aajtak Bangla
Aajtak Bangla
  • জয়পুর,
  • 10 Aug 2026,
  • Updated 3:54 PM IST
  • 1/9

একেই বোধ হয় বলে পোড়া কপাল! জমি বিক্রি করে ৫ লক্ষ টাকা পেয়েছিলেন রাজস্থানের এক কৃষক। ব্যাঙ্কে ওই টাকা না রেখে পলিথিন ব্যাগে ভাল করে বেঁধে মাটির নীচে পুঁতে রেখেছিলেন। 
 

  • 2/9

কেউ যাতে জানতে না পারে। একেবারে গোপনে। সম্প্রতি সেই যখের ধন মাটি খুঁড়ে বের করতেই মাথায় হাত কৃষকের।
 

  • 3/9

রাজস্থানের এই ঘটনা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। জানা গিয়েছে, প্রায় একবছর আগে ওই কৃষক তাঁর একটি জমি বিক্রি করে ৫ লক্ষ টাকা পেয়েছিলেন।
 

  • 4/9

পরিকল্পনা ছিল, ওই টাকায় একটি পাকাবাড়ি বানাবেন। টাকা যাতে চুরি না হয়ে যায়, তাই পলিথিন ব্যাগে ভরে মাটির নীচে লুকিয়ে রেখেছিলেন। পরে সেখান বের করে খরচ করবেন।
 

  • 5/9

কিন্তু কপালে ওই টাকা ছিল না কৃষকের। পরিবারের দাবি, প্রচুর মদ্যপানের ফলে কিছু মনে রাখতে পারেন না ওই ব্যক্তি। ফলে টাকা মাটির তলায় রেখে বেমালুম ভুলে গিয়েছিলেন। 
 

  • 6/9

কোথায় ঠিক মাটি খুঁড়ে রেখেছিলেন, কিছুতেই মনে করতে পারছিলেন না। স্ত্রী ও ছেলেরা খুঁজে হয়রান। শেষকালে যখন হদিশ পেলেন, তখন সব শেষ। বর্ষায় চাষের কাজ চলছে।
 

  • 7/9

সম্প্রতি রাতের অন্ধকারে চোখ এড়িয়ে যায়। পরের দিন সকালে ওই কৃষকের স্ত্রী ও ছেলেরা মাটি খুঁড়ে টাকা ভর্তি পলিথিন ব্যাগটি বের করেন।
 

  • 8/9

তারপর দেখেন, পলিথিন ব্যাগের মধ্যে ভর্তি টাকা বেশির ভাগটাই উইপোকায় খেয়েছে। অবশিষ্ট যেটুকু পড়ে আছে, তা-ও অচল। কারণ অর্ধেকই উই পোকার পেটে গিয়েছে। 

  • 9/9

৫ লক্ষ টাকার সবটাই এখন অচল। অর্ধেক নোট তো নেই-ই। উইপোকায় খাওয়া ওই সব নোট নিয়ে SBI-এর শাখায় গিয়েছিলেন।  ব্যাঙ্ক সাফ জানিয়ে দিয়েছে, নোটের যা অবস্থা, কিছু করার নেই। অর্থাত্‍ ৫ লক্ষ টাকা ক্ষতি। সব শেষ! উই পোকাদের পেটে। 

Advertisement
Advertisement