Advertisement

৯ মাসের গর্ভবতী মহিলার ধুমধাড়াক্কা নাচ, VIDEO VIRAL

বছর ৩৫-এর Iya Villania-Arellano এক বিখ্যাত টেলিভিশন সঞ্চালিকা তথা অভিনেত্রী। তিনি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে তাঁকে ওয়ার্কআউট পোশাকে নাচতে দেখা যাচ্ছে। তাঁর স্টাইলও মানুষের খুব পছন্দ হয়েছে। 

ভিডিও থেকে স্ক্রিনশটভিডিও থেকে স্ক্রিনশট
Aajtak Bangla
  • দিল্লি,
  • 02 Jun 2022,
  • अपडेटेड 7:45 PM IST
  • গর্ভবতী মহিলার নাচ
  • ভাইরাল ভিডিও সোশ্যাল মিডিয়ায়
  • প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা

গর্ভবতী মহিলাদের অনেক সতর্কতা অবলম্বন করতে হয়। কী কাজ করা উচিত, কী করা উচিত নয়, সেই বিষয়ে সতর্ক থাকতে হয় মহিলাদের। কিন্তু এবার ৯ মাসের এক গর্ভবতী মহিলার এমন নাচের ভিডিও প্রকাশ্যে এসেছে যা সবাইকে অবাক করে দেবে। 

বছর ৩৫-এর Iya Villania-Arellano এক বিখ্যাত টেলিভিশন সঞ্চালিকা তথা অভিনেত্রী। তিনি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে তাঁকে ওয়ার্কআউট পোশাকে নাচতে দেখা যাচ্ছে। তাঁর স্টাইলও মানুষের খুব পছন্দ হয়েছে। 

এই ভিডিওতে, Rayver Cruz এবং Julie Anne San Jose-কেও তার সঙ্গে দ্বিতীয় উইন্ডোতে দেখা যাচ্ছে। ভিডিওর ক্যাপশনে গর্ভাবস্থার ৩৮তম সপ্তাহের কথা উল্লেখ করা আছে। গর্ভাবস্থার ৩৮-তম সপ্তাহে নাচের জন্য অনেকেই তাঁর প্রশংসাও করেছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। এখন পর্যন্ত ৫ লক্ষরও বেশি মানুষ সেটি দেখে ফেলেছেন। 

Mars Pa More-এর একটি পর্বে তিনি গর্ভবতী বলে জানিয়েছিলেন। বলেন যে তাঁর এবং তাঁর স্বামী ড্রু আরেলানোর চতুর্থ সন্তান হবে। ২০১৪ সালে এই দম্পতির বিয়ে করেন। প্রসঙ্গত ইনস্টাগ্রামে ৩২ লক্ষরও বেশি ফলোয়ার রয়েছে Iya-র। 

 

Read more!
Advertisement
Advertisement