Advertisement

HS পাশের আনন্দে স্কুল চত্বরেই ছাত্রছাত্রীদের বিয়ার পার্টি! ভিডিও ভাইরাল

বীরভূমের নলহাটির এক প্রত্যন্ত গ্রামের ঘটনা। সেখানকার স্কুল পড়ুয়ারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলে এতটাই উল্লাসিত যে স্কুল চত্বরে তারা বিয়ার খাওয়া শুরু করল।

স্কুলের কাছেই চলছে পড়ুয়াদের বিয়ার পার্টি। বীরভূমের নলহাটিতে। ছবি: জয়দীপ সরকারস্কুলের কাছেই চলছে পড়ুয়াদের বিয়ার পার্টি। বীরভূমের নলহাটিতে। ছবি: জয়দীপ সরকার
জয়দীপ সরকার
  • নলহাটি,
  • 14 Aug 2021,
  • अपडेटेड 8:26 PM IST
  • উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলে বেজায় খুশি ওরা
  • আর সেই আনন্দ সামলাতে পারল না
  • তাই স্কুলের সামনেই চলল বিয়ার খাওয়া

উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলে বেজায় খুশি ওরা। আর সেই আনন্দ সামলাতে পারল না। তাই স্কুলের সামনেই চলল বিয়ার খাওয়া। এমনই অভিযোগ উঠেছে। ঘটনার কথা মেনে নিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। বীরভূমের নলহাটির এই ঘটনা ঘটেছে। স্কুল পড়ুয়াদের বিয়ার দিল কে, সেই প্রশ্নও উঠেছে।

পরীক্ষার ফলের পর
বীরভূমের নলহাটির এক প্রত্যন্ত গ্রামের ঘটনা। সেখানকার স্কুল পড়ুয়ারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলে এতটাই উল্লাসিত যে স্কুল চত্বরে তারা বিয়ার খাওয়া শুরু করল। শুধু তাই নয়, তাদের উল্লাসের সেই ছবি তারা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েও দিল। আর এরপর জোর বিতর্ক শুরু হয়েছে।

ছবিতে দেখা যাচ্ছে
ওই ছবিতে বেশ বোঝা যাচ্ছে, গ্রামের এক ছাত্রী এবং একাধিক ছাত্র স্কুল চত্বরে বিয়ার খাচ্ছে। তবে শুধু বিয়ার নয়। সঙ্গে রয়েছে খাবারও। এর মধ্য়ে দেখা দিয়েছে তাদের সঙ্গে পেয়ারা এবং অন্য খাবারও রয়েছে।

ভাগ করে বিয়ার পান
সে সব দিয়ে তারা ভাগ করে বিয়ার খাচ্ছে। পড়ুয়াদের ওই দলটি বেশ আয়েশ করে বিয়ার খাচ্ছে। এমনই দেখা যাচ্ছে। বোঝা যাচ্ছে, তারা আগাম প্রস্তুতি নিয়েই এসেছিল। তারা বোধহয় ঠিক করেই রেখেছিল, এমন কিছু তারা করবে।

এল কোথা থেকে?
তবে প্রশ্ন উঠছে, স্কুল পড়ুয়াকে বা পড়ুয়াদের বিয়ার দিল কে? নিয়ম অনুসারে, মদের দোকানে তো তাদের বিয়ার দেওয়ার কথা নয়। কারণ তাদের বয়স হয়নি মদের দোকান থেকে মদ, বিয়ার কেনার।

নলহাটির প্রত্যন্ত গ্রাম ওই গ্রামের দৃশ্য দেখে হতবাক সকলে। বিনা পরীক্ষায় পাশের খুশিতে এমন বেপরোয়া নবীন শিক্ষার্থীরা? সে প্রশ্ন সব মহলের। তবে স্কুল কর্তৃপক্ষ ঘটনায় মুখে কুলুপ এঁটেছিলেন।

স্বীকার করেছে স্কুল
স্কুলের কাছে বিয়ার খাওয়ার ঘটনা স্বীকার করে নিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। ঘটনার নিন্দা করেছেন তাঁরা। শিক্ষক থেকে পরিচালন সমিতির সদস্যরা ছবি দেখেছেন।

Advertisement

আর তারপর তাঁরা জানান, এটি তাদের স্কুলের পিছন দিকের ছবি। ঘটনা নিন্দনীয়। অতি আধুনিক হতে চাওয়ার খারাপ রোগ এগুলো। আগামী সময়ে সকলে সজাগ থাকবেন এ বিষয়ে।

 

Read more!
Advertisement
Advertisement