গিয়েছিলেন দখল হয়ে যাওয়া ভেড়ি উদ্ধার করতে, আর গিয়েই স্বমহিমায় ধরা দিলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। নৌকা চালালেন, মাছ ধরলেন। আবার সেই মাছ ভাজা খেলেন, তা-ও আবার মুড়ির সঙ্গে। তাঁকে ঘিরে জনতার ভিড় ছিল একেবারে চোখে পড়ার মতো। রাজ্যে পালাবদল হতেই দখলমুক্ত হয়েছে ভেড়ি। আর সেই আনন্দে অন্য মুডে ধরা দিলেন দিলীপ ঘোষ। দুই থালা ভাজা মাছ সঙ্গে মুড়ি নিয়ে খেলেন জমিয়ে। ফুলের মালা পরিয়ে, মিষ্টি খাইয়ে সংবর্ধনাও দেওয়া হয় মন্ত্রী দিলীপ ঘোষকে।