Advertisement

পশ্চিমবঙ্গ

North Bengal Weather Forecast: লক্ষ্মীপুজোর দিন কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া , পূর্বাভাস

Aajtak Bangla
Aajtak Bangla
  • শিলিগুড়ি,
  • 08 Oct 2022,
  • Updated 8:06 PM IST
  • 1/8

দুর্গাপুজো কেটেছে বৃষ্টির দুর্যোগ মাথায় নিয়েই। যা পিছু ছাড়ছে না লক্ষ্মীপুজোতেও। কিছুতেই বৃষ্টি কমার ইঙ্গিত নেই। নতুন করে প্রতিদিন বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর।

  • 2/8

শুক্রবার বিকেলের পর টানা বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায়। শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি থেকে মালদা কমবেশি বৃষ্টি হয়েছে।

  • 3/8

শনিবার বৃষ্টির পূর্বাভাস থাকলেও তেমন বৃষ্টি হয়নি। তবে আকাশ সকাল থেকেই কালো করে ছিল বিভিন্ন জেলায়। বৃষ্টি হয়েছে পাহাড়ের বেশ কিছু অঞ্চলে।

  • 4/8

তবে সবার চোখ রবিবারের দিকে। কারণ এদিন রয়েছে কোজাগরী লক্ষ্মীপুজো। কিন্তু আবহাওয়ার পূর্বাভাসের দিকে নজর রাখলে স্বস্তির কোনও জায়গা নেই। 

  • 5/8

এদিন আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১০ অক্টোবর, সোমবার সকালের মধ্যে উত্তরবঙ্গের হিমালয়ের পাদদেশ সংলগ্ন পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

  • 6/8

পূ্র্বাভাসে বলা হয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং,আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে।

  • 7/8

উত্তরবঙ্গের বাকি তিন জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

 

  • 8/8

দার্জিলিং, কালিম্পংয়ের পাহাড়ে বৃষ্টিপাত হবে মাঝারি। তবে তাতেই এলাকায় ধস নামার সম্ভাবনা রয়েছে। ভুটানে বৃষ্টি হতে পারে, ফলে ডুয়ার্সের নদীগুলিতে কোথাও কোথাও হড়পা বান নামতে পারে বলে মনে করা হচ্ছে।

Advertisement
Advertisement