Advertisement

Bengal Tourists Missing in Nepal: বাংলার ৩২ পর্যটকের কোনও খোঁজ মিলছে না, কলকাতার ট্র্যাভেল ক্লাবের সঙ্গে গিয়েছেন মানস-সরোবর

কলকাতার ট্র্যাভেল ক্লাব ‘চলো যাই’-এর তরফে জানানো হয়েছে, ৩২ জনের এই দলে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকার বাসিন্দারা রয়েছেন। তাঁদের মধ্যে কলকাতার কসবার বেশ কয়েকজন পর্যটকও রয়েছেন। পাশাপাশি চন্দননগর ও বারাসতের কয়েকজন পর্যটকও নেপালে আটকে পড়েছেন বলে খবর মিলেছে। তবে তাঁদের পরিচয় ও বর্তমান অবস্থান সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

হড়পা বানে ধ্বংস নেপাল - পিটিআইহড়পা বানে ধ্বংস নেপাল - পিটিআই
অনির্বাণ সিংহ রায়
  • কলকাতা,
  • 27 Aug 2026,
  • अपडेटेड 12:09 PM IST
  • নিখোঁজদের মধ্যে পশ্চিমবঙ্গের বহু বাসিন্দা
  • কলকাতার ট্র্যাভেল ক্লাব ‘চলো যাই’-এর ৩২ জন পর্যটকর নিখোঁজ
  • অত্যন্ত উদ্বেগে পরিবারগুলি

প্রায় ৩০০ জন ভারতীয় পর্যটক নেপালে এখনও নিখোঁজ। জানিয়ে দিল সে দেশেরে বিদেশমন্ত্রক। এখনও পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে বিধ্বংসী হড়পা বানে ১৭৫ জনের দেহ উদ্ধার করা গিয়েছে। কয়েক হাজার এখনও নিখোঁজ। নেপালের বিদেশমন্ত্রী শিশির খানাল জানিয়েছেন, নেপাল ও তিব্বত মিলিয়ে প্রায় ৮০০ বিদেশি পর্যটকের কোনও খোঁজ মিলছে না। এরই মধ্যে চিন্তায় পশ্চিমবঙ্গও। বাংলা থেকেও বহু পর্যটক গিয়েছেন নেপালে। অনেকেই গিয়েছেন কৈলাস মানস সরোবরে।  

নিখোঁজদের মধ্যে পশ্চিমবঙ্গের বহু বাসিন্দা

প্রশাসনিক সূত্রের খবর, এই বিপর্যয়ের পর শতাধিক ভারতীয়ের খোঁজ মিলছে না। নিখোঁজদের মধ্যে পশ্চিমবঙ্গের বহু বাসিন্দা রয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে কলকাতার একটি ট্র্যাভেল ক্লাবের সঙ্গে কৈলাস-মানস সরোবর যাত্রায় যাওয়া বাংলার ৩২ জন পর্যটক রয়েছেন। তাঁদের সঙ্গে থাকা দু’জন ট্যুর ম্যানেজারও নিখোঁজ।

কলকাতার ট্র্যাভেল ক্লাব ‘চলো যাই’-এর তরফে জানানো হয়েছে, ৩২ জনের এই দলে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকার বাসিন্দারা রয়েছেন। তাঁদের মধ্যে কলকাতার কসবার বেশ কয়েকজন পর্যটকও রয়েছেন। পাশাপাশি চন্দননগর ও বারাসতের কয়েকজন পর্যটকও নেপালে আটকে পড়েছেন বলে খবর মিলেছে। তবে তাঁদের পরিচয় ও বর্তমান অবস্থান সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

হড়পা বানে তছনছ নেপাল- পিটিআই ছবি

কলকাতার ট্র্যাভেল ক্লাব ‘চলো যাই’-এর ৩২ জন পর্যটকর নিখোঁজ

‘চলো যাই’-এর তরফে আরও জানা গিয়েছে, এই ৩২ সদস্যের দলে আমেরিকায় বসবাসকারী এক ভারতীয় প্রবাসীও রয়েছেন। বুধবার সকাল প্রায় ৮টা নাগাদ দলের সদস্যদের সঙ্গে শেষ বার যোগাযোগ করা সম্ভব হয়েছিল। তারপর থেকেই তাঁদের সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছে না। ফলে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে।

অত্যন্ত উদ্বেগে পরিবারগুলি

নেপাল-চিন সীমান্তের কাছে তিব্বত অঞ্চলে ভয়াবহ ভূমিধস এবং তার জেরে বিপুল পরিমাণ জল, পাথর ও ধ্বংসাবশেষ নদী দিয়ে নেমে আসার পর এই বিপর্যয় ঘটে। প্রবল স্রোতে রাস্তা, সেতু, বাড়িঘর এবং একাধিক গুরুত্বপূর্ণ পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। বিপর্যয়ের জেরে নেপালের একাধিক এলাকায় যোগাযোগ ব্যবস্থাও কার্যত ভেঙে পড়েছে।

Advertisement

বাংলার নিখোঁজ পর্যটকদের উদ্ধারে তাঁদের পরিবারগুলি প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে। পরিস্থিতি জটিল হওয়ায় তাঁদের দ্রুত সন্ধান এবং নিরাপদে ফিরিয়ে আনার জন্য ভারতীয় ও নেপালি প্রশাসনের সমন্বিত তৎপরতা প্রয়োজন। পরিবারের সদস্যরা এখন একটাই আশায় রয়েছেন, দ্রুত তাঁদের প্রিয়জনদের কোনও খবর পাওয়া যাবে এবং তাঁরা নিরাপদে রয়েছেন।

Read more!
Advertisement
Advertisement