১৬ অগাস্ট দিনটিকে বাংলায় 'আয়ুষ্মান দিবস' হিসেবে পালন করা হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার পূর্ব মেদিনীপুরে একটি সাংগঠনিক সভার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, "আগামী ১৬ অগাস্ট এই সরকারের ১০০ দিন পূর্ণ হবে। কলকাতার ইতিহাসে ১৬ অগাস্ট একটি ভয়াবহ দিন। সুরাবর্দির নেতৃত্বে 'The great Calcutta killing' (কলকাতা দাঙ্গা) ঘটেছিল। আর আগের তৃণমূল কংগ্রেস সরকার এই দিনটিকে 'খেলা হবে দিবস' হিসেবে পালন করত। আমাদের সরকার এই দিনটিকে 'আয়ুষ্মান দিবস' হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে।"