আকাশপথে বন্যা পরিস্থিতি দেখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সবংয়ে রিভিউ মিটিং করেন। বলেন, 'আগের মুখ্যমন্ত্রীরা গ্রামের মানুষকে মানুষ বলে মনে করতেন না। ১৯৮৬ সালে জ্যোতি বসুর পর এই বন্যা কবলিত এলাকায় কোনও মুখ্যমন্ত্রী এলেন'। টানা বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি।