পশ্চিমবঙ্গের বিদায়ী রাজ্যপাল সিভি আনন্দ বোসের গলা কাঁপল বাংলা ছেড়ে যাওয়ার আগে। তাঁর আচমকা ইস্তফা ঘিরে রাজ্য রাজনীতিতে বিস্তর আলোচনা চলছে। সরব হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যেই বিদায়বেলায় আবেগপ্রবণ হয়ে পড়লেন তিনি। সিভি আনন্দ বোসের গলায় শোনা গেল বাংলা গান।