আর্জেন্টিনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের সঙ্গে তুলনা করলেন দিলীপ। তাঁর মতে, 'আর্জেন্টিনার অবস্থা এখন তৃণমূলের মতো। যে তৃণমূলের কথায় পাতা নড়ত, সূর্য উঠত, সেই তৃণমূলে অবস্থা দেখেছেন! দু’টি গ্রুপে লড়াই হচ্ছে। ঘর দখলের লড়াই হচ্ছে। কী অবস্থা! আর্জেন্টিনাকে অজ্ঞাতকুলশীল দল এসে তাদেরকে আটকে দিচ্ছে।'