'আজকে দেশের মহিলারা খুবই জাগ্রত। খুবই সক্রিয়। যদি কেউ এই বিলের বিরোধিতা করে আগামী নির্বাচনে তার ফল ভোগ করতে হবে। মহিলারা তার যোগ্য জবাব দেবে।' রবিবার প্রাতঃভ্রমণে বেরিয়ে ইন্ডিয়া জোটের মহিলা সংরক্ষণ বিল ও ডিলিমিটেশন বিলের বিরোধিতা নিয়ে পাল্টা দিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ।পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের তড়িঘড়ি দিল্লি যাত্রা নিয়েও কটাক্ষ করেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্য সমস্যা। পার্টি চলে গিয়েছে, পার্টি অফিস চলে গিয়েছে, ঝান্ডা-ব্যানার-সিম্বল সব গেছে। উনি কী বাঁচবার জন্য দিল্লি ছুটছেন আমরা বুঝতে পারছি না। উনার যেন বেশি দায় ইন্ডি জোটকে বাঁচিয়ে রাখার। সত্যি সত্যি খুব সংকটের মধ্যেই আছেন।'