আজ থেকেই এদিক ওদিক বা রাস্তায় পানের পিক অথবা প্লাস্টিক ফেললেই কড়া শাস্তি। আজ অর্থাৎ ১লা সেপ্টেম্বর থেকে রাজ্যের সমস্ত পুরনিগম, পুরসভা ও নোটিফায়েড এরিয়ায় কার্যকর হচ্ছে বিধিনিষেধ। সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়ে দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আজ থেকে যত্রতত্র থুথু ফেললে একশ টাকা, প্রকাশ্যে প্রস্রাব বা মলত্যাগ করলে ২০০ টাকা এবং যত্রতত্র আবর্জনা কিংবা প্লাস্টিক ফেললে ২০০ টাকা জরিমানা দিতে হবে। মন্ত্রী অগ্নিমিত্রা পালের দাবি, এই উদ্যোগের মূল লক্ষ্য কোনভাবেই ফাইন সংগ্রহ করা নয় বরং মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। পাশাপাশি বেআইনি পার্কিং নিয়েও কড়া হুঁশিয়ারি দেন মন্ত্রী। পাশাপাশি পুজোর আগে পার্কিং বিষয়ক নতুন অ্যাপ আনার কথাও জানালেন তিনি।